shono
Advertisement
Weekly Dhanu Rashifal

সাপ্তাহিক রাশিফলে ধনু (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু, মীনে শনি, মঙ্গল এবং বুধ। ৩০ এপ্রিল বুধ মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:08 AM Apr 26, 2026Updated: 02:05 PM Apr 26, 2026

শিল্পীদের জন‌্য সপ্তাহটি শুভ। ব‌্যবসায়ীরা কঠোর পরিশ্রমের মধ‌্য দিয়ে সাফল্য ধরে রাখতে পারবেন। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। স্ত্রীর উদ‌্যমী স্বভাবের জন‌্য নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। পরিবারের প্রতি কর্তব‌্য পালন করলেও পরিবারের সদস‌্যদের কাছ থেকে খুব একটা ভালো ব‌্যবহার পাবেন না। শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল‌্য ধরা দেবে। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে দুশ্চিন্তা না করাই শ্রেয়। সপ্তাহের মধ‌্যভাগে শ্বশুরকূল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement