shono
Advertisement
Weekly Gemini Rashi

সাপ্তাহিক রাশিফলে মিথুন (২৩ আগস্ট-২৯ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি, বুধ ও কেতু, কন্যায় শুক্র, ধনুতে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:02 AM Aug 23, 2026Updated: 06:58 PM Aug 21, 2026

সপ্তাহের শুরুতে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। বেহিসাবী খরচ কমাবার চেষ্টা করুন। পিতা-মাতার স্বাস্থ‌্য মোটামুটি ভালোই থাকবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের কাজের সফলতা সমাজে তুলে ধরতে পারবেন। বাড়ির বয়স্কদের সঙ্গে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন। কর্মস্থানে গণ্ডগোলের জন‌্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। নতুন গৃহ নির্মাণের জন‌্য ব‌্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। মাতৃকূল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। ছোট সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অযথা চিন্তা করবেন না। আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। বন্ধুকে উপকার করতে গিয়ে বড় ধরনের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement