shono
Advertisement
Weekly Libra Rashi

সাপ্তাহিক রাশিফলে তুলা (৩১ মে-০৬ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ, বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ৪ জুন শুক্র রাত্রি ৭.১৪ মিঃ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:06 AM May 31, 2026Updated: 01:55 PM May 30, 2026

এই রাশির জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে দুশ্চিন্তা মুক্ত হলেও খরচের ব‌্যাপারে সাবধানে থাকবেন। চাকরি সূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। কর্মক্ষেত্রে অত‌্যাধিক ব‌্যস্ততার জন‌্য ব‌্যক্তিগত জীবনে সমস‌্যার সৃষ্টি হতে পারে। সংগীতশিল্পী, নৃত‌্যশিল্পীদের জন‌্য আগামিদিনে ভালো সময় আসছে। ব‌্যবসায়ীদের ঋণ পরিশোধের ফলে সঞ্চয়ে ব‌্যাঘাত ঘটতে পারে। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement