অত্যাধিক ব্যয়ের জন্য সঞ্চয়ে বাধা। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। এই সময় এই রাশির জাতকদের রোজগার বাড়াবার চেষ্টা করতে হবে। ব্যবসায় বকেয়া অর্থ এই সময় ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি ও সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতির যোগ ও অর্থপ্রাপ্তি। চাকরিসূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে। সন্তানের স্বাস্থ্যে উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। শ্বশুরকূল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। পত্নী ভাগ্যে ব্যবসায় উন্নতি। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন্য পরীক্ষার ফল খুব একটা ভালো যাবে না।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
