shono
Advertisement

Breaking News

Bangladesh Election 2026

কেটেছে সাংবিধানিক সংকট, আগামী সপ্তাহেই বাংলাদেশে সরকার গঠনের কাজ শুরু

নেই স্পিকার, জেলবন্দি ডেপুটিও। নবনির্বাচিতদের শপথ পড়াবেন কে, তা নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
Published By: Sucheta SenguptaPosted: 05:21 PM Feb 14, 2026Updated: 05:22 PM Feb 14, 2026

নতুন ইতিহাস রচনা রয়েছে পদ্মাপাড়ে। এক গণতান্ত্রিক সরকার পতনের বছর দেড়েক পর নয়া সরকার নির্বাচন করেছেন বাংলাদেশবাসী। খালেদা জিয়ার দল বিএনপি দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে দেশের ক্ষমতায় ফিরেছে। প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন খালেদাপুত্র তারেক রহমান। ২৯৯ আসনের মধ্যে ২১২টিতেই জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা, ৭৭ টিতে জিতেছে জামাত। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সাংসদদের শপথ সম্পন্ন হবে। শনিবার দুপুরে ঢাকায় ফরেন সার্ভিস আকাডেমির মিলনায়তনে সাংবাদিক বৈঠকে তা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, ''বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে, এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।'' আসলে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানো নিয়ে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল, তা কেটে গিয়েছে। তাই এনিয়ে দিনক্ষণ স্থির করা হয়েছে।

Advertisement

আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সাংসদদের শপথ সম্পন্ন হবে। শনিবার দুপুরে ঢাকায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ''বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে, এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।''

সংসদ সচিবালয় সূ্ত্রে খবর, নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি হিসেবেই তিনি এই শপথ পড়াবেন। শনিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হয়েছে। এরপর তিনদিনের মধ্যে শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে সংসদ সচিবালয়। অবশ্য এর আগে এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। হাসিনা সরকারের পতনের পর সেসময়ের সংসদ ভেঙে যায় এবং কোনও স্পিকার না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। স্পিকার অনুপস্থিত, ডেপুটি স্পিকার জেলে। বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, স্পিকার, ডেপুটি স্পিকার না থাকলে তাঁদের মনোনীত কেউ তিনদিনের মধ্যে শপথ পড়ান।

হাসিনা সরকারের পতনের পর সেসময়ের সংসদ ভেঙে যায় এবং কোনও স্পিকার না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। স্পিকার অনুপস্থিত, ডেপুটি স্পিকার জেলে। বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, স্পিকার, ডেপুটি স্পিকার না থাকলে তাঁদের মনোনীত কেউ তিনদিনের মধ্যে শপথ পড়ান।

এবারও তেমনই হবে। রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি হিসেবে দেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। প্রেস সচিব বলেন, ''বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে, এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।'' সংসদ সচিবালয় সূত্রে আরও জানা গিয়েছে, আগামী রবিবার থেকে মঙ্গলবার - যে কোনওদিন এমপিদের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি রয়েছে। তবে যেহেতু স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার জেলে, তাই সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিন পর প্রধান বিচারপতির নেতৃত্বে শপথ অনুষ্ঠান হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement