shono
Advertisement
Basanti

পুলিশের তাড়া খেয়ে দৌড়, 'ইঁদুর মারার কলে' বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

বৃহস্পতিবার ভোর রাতে পুলিশের ভয়ে পালাতে গিয়েই ভয়ঙ্কর পরিণতি! ধান জমিতে থাকা ইঁদুর মারার জিআই তারে পা বাধতেই মৃত্যু যুবকের। বাসন্তী পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের ঘটনা।
Published By: Arpita MondalPosted: 05:21 PM Mar 27, 2026Updated: 05:21 PM Mar 27, 2026

বৃহস্পতিবার ভোর রাতে পুলিশের ভয়ে পালাতে গিয়েই ভয়ঙ্কর পরিণতি! ধান জমিতে বিছিয়ে রাখা ইঁদুর মারার জিআই তারে পা বাধতেই মৃত্যু যুবকের। মৃত যুবকের নাম আফতাব উদ্দিন মন্ডল। বাসন্তী পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের ঘটনা।

Advertisement

বৃহস্পতিবার বাসন্তীতে দুষ্কৃতী আক্রমণে বেশ কয়েকজন পুলিশ জখম হন বলে অভিযোগ। রাতেই অভিযুক্তদের শনাক্ত করতে বাড়ি বাড়ি হানা দেয় পুলিশ। জানা গিয়েছে, সেই ভয়েই বাড়ি ছেড়ে পালান আফতাব। ঠিক সেই সময়েই দুর্ঘটনা।

জানা গিয়েছে, ভোররাতের দিকে ধানজমি ধরে পালানোর চেষ্টা করছিলেন ওই যুবক। তখনই ইঁদুর মারার জন্য জিআই তারে পা পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ। বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত ঘোষণা করা হয়। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement