shono
Advertisement

এসডিও অফিসে মনোনয়নকে কেন্দ্র করে বিঘ্নিত আদালতের কাজ, বিক্ষোভে আইনজীবীরা

শ্রীরামপুর আদালত চত্বরে জারি ১৪৪ ধারা। The post এসডিও অফিসে মনোনয়নকে কেন্দ্র করে বিঘ্নিত আদালতের কাজ, বিক্ষোভে আইনজীবীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:42 PM Apr 07, 2018Updated: 02:57 PM Apr 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন চলছে। তাই বন্ধ থাকবে আদালতের বিচার প্রক্রিয়া। কেন না মহকুমা শাসকের দপ্তর ও আদালত একই চত্বরে অবস্থিত। মনোনয়ন জমা নেওয়ার পর্ব চলাকালীন বিচার প্রক্রিয়া অব্যাহত থাকলে মনোনয়নের কাজে বিঘ্ন ঘটতে পারে তাই এই সিদ্ধান্ত। পুলিশের এহেন নির্দেশে ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা। আদালত চত্বরেই শুরু হয়ে যায় বিক্ষোভ প্রদর্শন। সকালে কাজের সময় শুরুর সঙ্গে সঙ্গেই বিক্ষোভে যোগ দেন আইনজীবীরা। বেলা গড়ালে দু’পক্ষের সমঝোতায় বিক্ষোভ উঠেও যায়। ঘটনাটি শ্রীরামপুর আদালতের।

Advertisement

[বাঁকুড়ায় সিসিটিভি ক্যামেরার মুড়ে দেওয়া হল ডিএম ও এসডিওর দপ্তর লাগোয়া এলাকা]

জানা গিয়েছে, পঞ্চায়েত ভোট উপলক্ষে শ্রীরামপুর বিডিও অফিসে চলছে মনোননয়ন দেওয়া ও জমা নেওয়ার কাজ। নির্বাচন কমিশনের নির্দেশে বিডিও অফিসের পাশাপাশি এদিন মহকুমা শাসকের দপ্তরেও মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরটি আদালত চত্বরেই।মনোনয়নকে কেন্দ্র করে যদি কোনওরকম অশান্তি হয়, তাহলে বিঘ্নিত হতে পারে আদালতের কাজ। সেই জন্যই বিচার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। এদিকে দিনের দিন নির্দেশিকা আসায় নোটিস দিয়ে বিষয়টি জানানোর সময় পাওয়া যায়নি। অন্যদিকে মনোনয়নকে কেন্দ্র করে অশান্তি আটকাতে আদালত চত্বরে ১৪৪ ধারা জারি রয়েছে। স্বাভাবিকভাবেই আদাতে এসে খালি হাতেই ফিরতে হচ্ছে বিচারপ্রার্থীদের। এদিকে সকাল থেকে হাতগুটিয়ে বসে থাকাকে মেনে নিতে পারছেন না আইনজীবীরা। তাই সকাল থেকেই শুরু হয়েছে। বিক্ষোভ। বেলা গড়ালে পুলিশি হস্তক্ষেপ ও দু’পক্ষের মধ্যস্থতায় বিক্ষোভ উঠে যায়। মনোনয়ন জমা দেওয়া ও নেওয়ার কাজ অব্যাহত রয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা।

[বিশ লাখি গাড়িতে চেপে মনোনয়ন জমা, বিতর্কে কল্যাণেশ্বরীর দুই তৃণমূল প্রার্থী]

The post এসডিও অফিসে মনোনয়নকে কেন্দ্র করে বিঘ্নিত আদালতের কাজ, বিক্ষোভে আইনজীবীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার