shono
Advertisement

ফেসবুক সহায়, মানসিক ভারসাম্যহীন বোনকে ফিরে পেলেন দাদা

সেলুলয়েডের ‘বজরঙ্গি ভাইজান’ বাস্তবের মাটিতে। The post ফেসবুক সহায়, মানসিক ভারসাম্যহীন বোনকে ফিরে পেলেন দাদা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:34 AM Feb 12, 2018Updated: 11:49 AM Feb 12, 2018

সুমিত বিশ্বাস পুরুলিয়া: ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার কথা মনে পড়ে। যেখানে সোশ্যাল মিডিয়ার সুবাদে নিজের বাড়ি খুঁজে পেয়েছিলেন প্রতিবেশী দেশের একটি ছোট্ট মেয়ে। সেই সেলুলয়েডের  চাঁদ নবাব,  মুন্নি  ও বজরঙ্গি ভাইজানের দৃশ্য যেন উঠে এল এ বাংলায়। সেলুলয়েডের কথা মনে করিয়ে দিলেন পুরুলিয়ার বিদ্যাসাগর পল্লির বাসিন্দা মুকুল মাহাতো।

Advertisement

[বাড়িতে ‘বকুনি’, খেলতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ৫ কিশোর-কিশোরী]

বিষয়টি কীরকম? ১৫ দিন আগে পুরুলিয়া সদর হাসপাতাল চত্বরে মানসিক  ভারসাম্যহীন অসহায় অবস্থায় এক মহিলাকে ঘোরাঘুরি করতে দেখেন মুকুল মাহাতো। ওই মহিলা নিজের নাম ও ঠিকানা বলতে পারছিলেন না। তাই তাঁর বাড়ির কোনও হদিশ পাননি মুকুল। ওই মহিলা যেন কোনওভাবে অসামাজিক মানুষের খপ্পরে না পড়েন তার জন্য তাঁর পাশে দাঁড়ান মুকুল। প্রথমে মহিলাকে হাসপাতালে থাকা নিজের ক্যান্টিনে আশ্রয় দেন । দু’বেলা তার জন্য খাবার, কাপড় ও থাকার ব্যবস্থা করে দেন।  পাশাপাশি মহিলার ঠিকানা জানার কাজ শুরু করেন। বেশ কয়েক দিন ধরে খোঁজাখুঁজির পরও তাঁর কোনও আত্মীয় বা বাড়ির হদিশ পাননি। অবশেষে ওই মহিলার ঠিকানার সন্ধান পেতে ফেসবুকের সাহায্য নেন মুকুল। গত ৯ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে পেজে ওই মহিলার ছবি দিয়ে একটি লেখা পোস্ট করেন। তাতে ওই মহিলার পরিবারকে খোঁজ পেতে সাধারণ মানুষকে আবেদন করেন। সেই পোস্টের  হাতেনাতে ফলও পান মুকুল। ১০ ফেব্রুয়ারি সকালে বীরভূমের নারায়ণপুর থেকে অনন্ত সাহা নামে এক ব্যক্তির ফোন আসে। জানা যায় ওই ব্যক্তি মহিলার দাদা। গত সেপ্টেম্বর মাস থেকে আত্মীয় বাড়ি গিয়ে নিখোঁজ হয়ে যান ওই মহিলা। ধীরে ধীরে তাঁর পরিচয়ও পান মুকুলবাবু। জানতে পারেন তাঁর নাম বাসন্তী সাহা। ফেসবুক সূত্র ধরে দেরি না করে পুরুলিয়া পৌঁছে যান দাদা অনন্ত সাহা।

[বছরভর অটুট থাকবে এই উপহার, ভ্যালেন্টাইনস ডে-তে ‘সুপারহিট’ পাটের গোলাপ]

হারিয়ে যাওয়া একমাত্র বোনকে পেয়ে খুশি আটকাতে পারেননি অনন্ত। তিনি জানান, “ বোনের খোঁজে বহু জায়গায় খোঁজ চালিয়েও সন্ধান পাইনি। একপ্রকার হার মানি। ১০ ফেব্রুয়ারি সকালে এক পরিজনের মাধ্যমে জানতে পারি আমার বোনের মতো কারও ছবি ফেসবুকে দেখা গিয়েছে। কালক্ষেপ না করে চলে আসি পুরুলিয়ায়। মুকুলবাবুকে বোনের পুরনো ছবি ও ভোটার কার্ড দেখাই।” মুকুলবাবুকে ধন্যবাদ জানিয়ে অনন্তবাবুর সংযোজন এই মহান কাজের জন্য আজ তিনি হারানো বোনকে খুঁজে পেয়েছেন। এদিন মুকুলবাবু জানান, “আমি প্রথমে ফেসবুক ও আমার ফেসবুক বন্ধুদের ধন্যবাদ জানাব।  যাঁদের সাহায্যে মহিলার ব্যবস্থা হল। খুব ভালো লাগছে একটা ভাল কাজ করে।” নিজের ফিরে পাওয়া বোনকে নিয়ে অনন্তবাবু বীরভূমের উদ্দেশে রওনা দিয়েছেন।

ছবি: সুনীতা সিং

[অঙ্কিতের স্মৃতি ফিরল নবদ্বীপে, মাথায় বল লেগে মৃত্যু দৃষ্টিহীন ক্রিকেটারের]

The post ফেসবুক সহায়, মানসিক ভারসাম্যহীন বোনকে ফিরে পেলেন দাদা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার