shono
Advertisement
Humayun Kabir

'বাবরি নামে মসজিদ করলে ভেঙে দেব', হুমায়ুনকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

মসজিদ তৈরিতে আপত্তি না থাকলেও প্রথম থেকেই বাবরি মসজিদ নামে আপত্তি ছিল রাজ্যের বিরোধী দল বিজেপির।
Published By: Sayani SenPosted: 10:03 PM Feb 11, 2026Updated: 10:06 PM Feb 11, 2026

মুর্শিদাবাদে শুরু হয়েছে বাবরি মসজিদ নির্মাণ কাজ। আর তা নিয়ে শুরু জোর রাজনৈতিক টানাপোড়েন। বাবরি মসজিদ ভাঙার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বললেন, "মসজিদ করলে কোনও অসুবিধা নেই। কিন্তু বাবরি নামে মসজিদ করলে সেই মসজিদ ভেঙে দেব।" যদিও পালটা হুমায়ুনের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

অর্জুন সিং বলেন, "মসজিদ করলে কোনও অসুবিধা নেই। কিন্তু বাবরি নামে মসজিদ করলে সেই মসজিদ ভেঙে দেব।"

এদিন মসজিদ নির্মাণের আগে বারোশো কণ্ঠে কোরান পাঠের আয়োজন করা হয়েছিল। তারপর শুরু হয় নির্মাণ কাজ। উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। মসজিদ তৈরিতে আপত্তি না থাকলেও প্রথম থেকেই বাবরি মসজিদ নামে আপত্তি ছিল রাজ্যের বিরোধী দল বিজেপির। এবার বাবরি মসজিদ ভেঙে ফেলার নিদান দিলেন প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। এদিনই ভাটপাড়ায় নিজ বাসভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, "ভারতের সংস্কৃতিতে বাবরি নামাঙ্কিত কোন মসজিদ হবে না। অপেক্ষা করুন মসজিদের জন্য যেখানে মাটি খোঁড়া হচ্ছে সেই জায়গা মিশে যাবে। এ দেশের কৃষ্টি সংস্কৃতিতে বাবরি নামাঙ্কিত মসজিদ মুছে গিয়েছে। রামলালা প্রতিষ্ঠা পেয়েছে। আমি দেশের একজন নাগরিক হিসেবে বলতে পারি মসজিদ করলে কোনও অসুবিধা নেই। কিন্তু বাবরি নামে মসজিদ করলে সেই মসজিদ ভেঙে দেব।" যদিও পালটা হুমায়ুনের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। জানিয়েছিলেন জমিও তৈরি। এহেন ঘোষণার আগে থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব তৈরি হয় শাসকদল তৃণমূলের। দলবিরোধী কাজের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ডও করে তৃণমূল। কিন্তু তাতেও অবস্থান থেকে সরেননি হুমায়ুন।

বুধবার শুরু হয় বাবরি মসজিদের নির্মাণ কাজ। এদিন সকালে হুমায়ুন জানান, আগামী ২ বছরের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ। আবার মেয়ে-জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া নিয়েও সরব হন হুমায়ুন। তিনি বলেন, “আমার মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। এটা আমি সহ্য করব না। সবকিছুর প্রমাণ দেব। ১৪ ফেব্রুয়ারি এসপি অফিস ঘেরাও করা হবে।” ওইদিন ১ লক্ষ লোক জমায়েতের ডাক দিয়েছেন হুমায়ুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement