shono
Advertisement

টাকার জন্য প্রেমিকা ও তাঁর স্বামীর ব্ল্যাকমেল, বনগাঁয় আত্মঘাতী যুবক

গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ৷
Posted: 05:51 PM Jul 05, 2018Updated: 06:22 PM Jul 05, 2018

সোমনাথ পাল, বনগাঁ: পাড়ারই এক মহিলার সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক৷ প্রেমিকা ও তাঁর স্বামী টাকা আদায়ের জন্য চাপ দিতেন বলে অভিযোগ৷ শেষপর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার এক যুবক৷ বাড়ির কাছে একটি গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ৷  ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ৷

Advertisement

[ধর্ষণের পর ধারালো অস্ত্রের আঘাতে বধূকে খুনের চেষ্টা, রণক্ষেত্র আলিপুরদুয়ার]

মৃতের নাম বিকাশ মণ্ডল৷ বাড়ি গাইঘাটার ঠাকুরনগরের বড়াগ্রামে৷ কলকাতায় শ্রমিকের কাজ করতেন বিকাশ৷ তাঁর প্রতিবেশী রীনা দাস৷ তিনি বিবাহিত৷ এক সন্তানের মা৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, রীনার সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল বিকাশের৷ রীনা ও বিকাশের সম্পর্কের কথা জানতেন দুই পরিবারের লোকেরাও৷ রোজগারের বেশিরভাগটাই প্রেমিকার হাতেই তুলে দিতেন বিকাশ৷ কিন্তু, তারপরেও টাকা আদায়ের জন্য তাঁর উপর রীনা ও তাঁর স্বামী শেখর চাপ দিতেন বলে অভিযোগ৷ বিষয়টি জানত ওই দম্পতির ছেলে বান্টিও৷

মৃতের পরিবারে লোকেরা বক্তব্য, বুধবার রাতে স্বামীকে নিয়ে তাঁদের বাড়িতে গিয়েছিলেন রীনা৷ টাকার জন্য ফের দু’জনে মিলে বিকাশকে চাপ দেন৷ বৃহস্পতিবার সকালে তাঁকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে শুরু করেন বাড়ির লোকেরা৷ কিছুক্ষণের পর বাড়ির কাছে একটি গাছে বিকাশ মণ্ডলের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা৷ পরিবারের অভিযোগ, বিকাশকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রীনা ও তাঁর স্বামী৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে রীনা দাসের স্বামী শেখর, ছেলে বান্টি ও এক আত্মীয়কে৷

[উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে বিপন্ন বন্যজন্তুরা, লোকালয়ে ঢুকে পড়ল হাতি ও অজগর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement