shono
Advertisement

Breaking News

North Bengal Accident

বিয়েবাড়ি যাওয়ার পথে তিস্তায় পড়ল গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২, আহত আরও ২

জানা গিয়েছে, রাস্তা ধরে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি মোড়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তা থেকে সরে গিয়ে গাড়িটি সরাসরি পাহাড়ের ধারে তিস্তা নদীতে পড়ে যায়।
Published By: Subhankar PatraPosted: 01:08 PM Feb 13, 2026Updated: 02:33 PM Feb 13, 2026

পাহাড়ে মর্মান্তিক দুর্ঘটনা! বিয়েবাড়ি যাওয়ার পথে তিস্তায় পড়ল গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২। জখম আরও ২। শুক্রবার ভোর নাগাদ ঘটনাটি ঘটেছে, ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায়। ডুয়ার্স থেকে সিকিম যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। 

Advertisement

মৃতদের নাম মৃত অনিকেত প্রসাদ ও অমন গুপ্তা। তাঁরা গ্যাংটকের বাসিন্দা। আহতদের নাম কুণাল গুপ্তা ও পবন কুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৪টা থেকে ৫টা নাগাদ ১০ নম্বর জাতীয় সড়কের পাশে বান্দারে ক্লিফের কাছে ২৯ মাইলে একটি দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রাস্তা ধরে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি মোড়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তা থেকে সরে গিয়ে গাড়িটি সরাসরি পাহাড়ের ধারে তিস্তা নদীতে পড়ে যায়। তা ডুবতে শুরু করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িটিতে ৪ জন ছিলেন। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। ২ জনকে জখম অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসাধীন।

ভোর নাগাদ এই দুর্ঘটনার পর ১০ নম্বর জাতীয় সড়কে যানজট তৈরি হয়। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিম্পং (Kalimpong) জেলা পুলিশ সুপার অপরাজিতা রাই জানান, "দু'জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি দু'জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement