shono
Advertisement

গোপন অভিযানে ১৭ কেজি হাতির দাঁতের পাচার আটকাল রাজস্ব দপ্তর

দাঁতগুলির আনুমানিক মূল্য ২ কোটি টাকা৷ The post গোপন অভিযানে ১৭ কেজি হাতির দাঁতের পাচার আটকাল রাজস্ব দপ্তর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:04 PM Jan 02, 2019Updated: 10:27 PM Jan 02, 2019

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: চারটি বড় আকারের চারটি হাতির দাঁতের পাচার আটকাল রাজস্ব দপ্তর৷ তদন্তকারীরা জানিয়েছেন, ওই হাতির দাঁতগুলির আনুমানিক ওজন প্রায় ১৭ কেজি ও আন্তর্জাতিক বাজারে দাঁতগুলির মূল্য প্রায় ২ কোটি টাকা৷ বুধবার শিলিগুড়ির ঘোষপুকুর এলাকা দিয়ে একটি ট্রাকে করে ওই হাতির দাঁতগুলি পাচার করার চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছেন দপ্তরের  আধিকারিকরা৷ পাকড়াও করা হয়েছে ট্রাকের চালককে এবং বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটি৷

Advertisement

[ব্যান্ড পার্টির তালে শ্মশানযাত্রীদের উদ্দাম নাচ, কারণ জানলে চোখ কপালে উঠবে]

তদন্তকারীরা জানিয়েছেন, অসম থেকে কলকাতা উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁতগুলিকে৷ গোপন সূত্রে এই পাচারের খবর আগেই পেয়ে গিয়েছিলেন তাঁরা৷ ফলে ওই এলাকায় নাকা তল্লাশি শুরু করেন৷ তখনই সেখান দিয়ে যাচ্ছিল ট্রাকটি৷ সন্দেহ হওয়ায় ট্রাকটির তল্লাশি করেন দপ্তরের আধিকারিকরা৷ তাঁরা দেখেন একটি ব্যাগে করে ট্রাকের ভিতরের দিকে লুকিয়ে রাখা হয়েছে দাঁতগুলি৷

[স্কুলে পড়ার সময়েই বিয়ে, পণের দাবিতে শ্বশুরবাড়িতে ‘খুন’ গৃহবধূ]

জানা গিয়েছে, হাতির দাঁতগুলিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি ট্রাকের চালককেও আটক করেছেন তদন্তকারীরা৷ তাঁকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, কলকাতায় পাচারের উদ্দেশ্যে অসমের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই হাতির দাঁতগুলি তাকে দিয়েছিল৷ এই কাজের জন্য তাকে দেওয়া হয়েছিল টাকাও৷ ওই ব্যক্তির কথা মতোই হাতির দাঁতগুলি নির্দিষ্ট ঠিকানাতেই পৌঁছে দিত ধৃত চালক৷ তাকে জেরা করে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা৷

The post গোপন অভিযানে ১৭ কেজি হাতির দাঁতের পাচার আটকাল রাজস্ব দপ্তর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement