shono
Advertisement
Malda

মালদহে তৈরি হচ্ছে জাল পেট্রল, আকালের বাজারে রমরমিয়ে ব্যবসা প্রতারকদের!

সাদা তেলের সঙ্গে কেরোসিন ও রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে জাল পেট্রল! এবার এমনই জাল পেট্রল তৈরির কারখানার হদিশ মিলল উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুরে। সেই বেআইনি কারখানায় হানা দিয়ে এই জালিয়াতি চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আট ড্রাম কেরোসিন ও সাদা তেল।
Published By: Suhrid DasPosted: 02:35 PM Jul 10, 2026Updated: 02:54 PM Jul 10, 2026

সাদা তেলের সঙ্গে কেরোসিন ও রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে জাল পেট্রল! এবার এমনই জাল পেট্রল তৈরির কারখানার হদিশ মিলল উত্তর মালদহের (Malda) হরিশ্চন্দ্রপুরে। সেই বেআইনি কারখানায় হানা দিয়ে এই জালিয়াতি চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আট ড্রাম কেরোসিন ও সাদা তেল। মিলেছে রাসায়নিকও। পুলিশ জানিয়েছে, হরিশ্চন্দ্রপুরের পাশেই বিহার। জাল পেট্রোল তৈরির জন্য বিহার থেকে মালদহে আসছে সাদা তেল ও বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ। দীর্ঘদিন ধরে এই কারবার চললেও এতদিন পুলিশ প্রশাসনের নজরে আসেনি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার পুলিশ অভিযান চালায় বাংলা-বিহার সীমান্ত লাগোয়া হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর এলাকায়।

Advertisement

এক পুলিশ আধিকারিক বলেন, "কারখানায় ঢুকে তো চোখ কপালে ওঠার জোগাড়। জাল পেট্রল তৈরি হচ্ছে! কীভাবে রমরমিয়ে এই ব্যবসা চলছে তা ভেবে অবাক লাগছে।” পেট্রল নিয়ে বিতর্কের মাঝেই মালদহের হরিশ্চন্দ্রপুরে জাল পেট্রোল তৈরির কারখানার হদিশ মেলায় উদ্ধার সেই জাল পেট্রল। জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন, কীভাবে তৈরি করা হচ্ছে জাল পেট্রল? 

তদন্তকারী আধিকারিকরা জানান, কেরোসিনের সঙ্গে সাদা তেল ও অন্য রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছে জাল পেট্রল। যা উত্তর মালদহের বাজারে ছেয়ে গিয়েছে। একটি নয়, গজিয়ে উঠেছে একাধিক কারখানা। এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমেছে পুলিশ।

তদন্তকারী আধিকারিকরা জানান, কেরোসিনের সঙ্গে সাদা তেল ও অন্য রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছে জাল পেট্রল। যা উত্তর মালদহের বাজারে ছেয়ে গিয়েছে। একটি নয়, গজিয়ে উঠেছে একাধিক কারখানা। এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমেছে পুলিশ। জাল পেট্রলের কারখানায় অভিযান চলছে। চলছে তল্লাশি। পুলিশের জালে ধরা পড়েছে চক্রের এক পান্ডা। তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে।

এই মালদহের হরিশ্চন্দ্রপুরের কারবার ফাঁস হতেই বাইক ও গাড়ি চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই জাল পেট্রল চেনার উপায় নেই। একেবারে আসল পেট্রলের মতোই। যা ছড়িয়ে পড়ছে বাজারে। এমনকী এলাকার বিভিন্ন পেট্রল পাম্পেও মিলছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, এই জাল পেট্রল তৈরির সঙ্গে যুক্ত রয়েছে বিহার-বাংলা সীমানা সংলগ্ন হরিশ্চন্দ্রপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের খোপাকাঠি এলাকার বাসিন্দা সাদিকুল ইসলাম, সাগর রহমান ও মহতাব। সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কারবার ফাঁস হতেই বাইক ও গাড়ি চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই জাল পেট্রল চেনার উপায় নেই। একেবারে আসল পেট্রলের মতোই। যা ছড়িয়ে পড়ছে বাজারে।

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ খোপাকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, জেরার মুখে ধৃত স্বীকার করেছে, বিহার থেকে আসছে সাদা তেল এবং রাসায়নিক উপাদান। এলাকার বিভিন্ন জায়গা থেকে নেওয়া হচ্ছে কেরোসিন। তারপর তৈরি হচ্ছে জাল পেট্রল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, একদিকে যেমন তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, অন্যদিকে না জেনে তাঁরা এই জাল পেট্রল ব্যবহার করায় গাড়ির ক্ষতি হচ্ছে। এবাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। এদিকে এই বেআইনি কারবারের ঘটনা সামনে আসতেই তদন্ত করে প্রশাসনকে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছে বিভিন্ন মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement