shono
Advertisement

আটক কয়েক কোটির হাতির দাঁত ও মাদক, বন দপ্তরের জালে ২

শিলিগুড়িকে করিডর বানিয়ে চোরাচালান।
Posted: 01:16 PM Feb 06, 2018Updated: 02:19 PM Feb 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তরবঙ্গে পাচারের ছক বানচাল করে দিলেন বনকর্মীরা। চোরাচালানের আগে ধরা পড়ল দুই পাচারকারী। উদ্ধার হল হাতির দাঁত, মাদক, বিদেশি মুদ্রা-সহ বেশ কিছু সামগ্রী।

Advertisement

সোমবার শিলিগুড়ির বেলাকোবা রেঞ্জের বনকর্মীদের কাছে পাচারের খবর আসে। তারা জানতে পারে শিলিগুড়ির গান্ধী ময়দান এলাকা দিয়ে চোরাচালান হতে পারে বেশ কিছু বন্যপ্রাণীর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ। রেঞ্জার সঞ্জয় দত্তর নেতৃত্বে বনকর্মীদের একটি দল ওই এলাকায় গিয়ে ঘাঁটি গাড়ে। চারজন দুষ্কৃতী চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেও বাকি দুজন ধরা পড়ে। তাদের কাছ থেকে ১ কেজি ওজনের একটি হাতির দাঁত, গাঁজা এবং বেশ কিছু বিদেশি মুদ্রা পাওয়া যায়।  শিলিগুড়ি বন আধিকারিকরা জানান ধৃত দুই ব্যক্তি সিকিম থেকে এখানে এসেছিল এবং তারা এই সব চোরাই মালপত্র নিয়ে নেপালের দিকে যাচ্ছিল। এদের মধ্যে আবার একজন সিকিমের সামরিক প্রতিরক্ষাবাহিনীর অস্থায়ী কর্মী।

[উপস্থিতির হার নগণ্য, ফর্ম ফিলাপ করতে চেয়ে কলেজে তালা ঝোলাল পড়ুয়ারা]

বেশ কিছুদিন আগে শিলিগুড়ি শহরের প্রধান নগর এলাকাতেও এরকমই একটি ঘটনা ঘটে। সেই সময় পর্যটকের বেশে বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেন বনকর্মীরা। তাদের ট্রলি ব্যাগের মধ্যে থেকেও উদ্ধার হয় একটি বাঘের ছাল, হাতির দাঁত এবং অন্যান্য বেশ কিছু বন্যপ্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ।

শিলিগুড়ি পুলিশ মনে করছে, এই চোরা কারবার শুধুমাত্র শিলিগুড়িই আটকে নেই।উত্তর-পূর্ব ভারতের অসম, মণিপুর, নাগাল্যান্ড থেকেও একই ভাবে চলছে এই কারবার। তাঁরা আরও জানিয়েছেন, সম্ভবত শিলিগুড়িকে করিডর করে নেপালে পাচার ছক কষা হয়েছিল। নেপাল হয়ে এই সব সামগ্রী পৌঁছে যায় চিনে। বেশ কিছুদিন ধরে, হাতির দাঁত, হরিণের শিং-এর পাশাপাশি প্যাংগোলিনের আঁশ এবং তক্ষকও পাচার করছে এইসব পাচারকারীরা। প্যাংগোলিনের আঁশ এবং তক্ষকের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে শারীরিক উত্তেজনা বর্ধক ওষুধ তৈরি হয়। তদন্তকারীদের বক্তব্য এই কারণে বন্যজন্তু পাচারে সক্রিয় হয়ে উঠেছে একাধিক চক্র। মাঝেমধ্যে তারা ধরা পড়লেও দৌরাত্ম্য সেভাবে কমেনি।

[চা বাগানের শ্রমিকদের জন্য সুখবর নিয়ে উত্তরবঙ্গে মমতা, বাড়ছে মজুরি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার