shono
Advertisement

পোষ্যের জন্মদিন পালন করে ফেসবুকে ছবি, অশ্লীল গালিগালাজ তরুণীকে

ভয়ে কলেজে যাওয়া বন্ধ মেডিক্যাল কলেজের ছাত্রীর। The post পোষ্যের জন্মদিন পালন করে ফেসবুকে ছবি, অশ্লীল গালিগালাজ তরুণীকে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:47 PM Feb 05, 2018Updated: 07:02 PM Feb 05, 2018

বাবুল হক, মালদহ: কুকুর ভালবাসেন। প্রিয় পোষ্যকে নিয়ে আহ্লাদ একটু বেশিই ছিল মেডিক্যাল ছাত্রীর। কুকুরের জন্মদিন ঘটা করে পালন, রাস্তার সারমেয়দের ভোজ। চারপেয়েদের নিয়ে এই সেলিব্রেশনের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন এক তরুণী। এতেই বিধি বাম। আচমকা তাঁকে এক যুবক ওই ধরনের ছবি পোস্ট করার জন্য অশ্লীল গালিগালাজ করতে থাকে। পুলিশের দ্বারস্থ হলেও চিন্তা যায়নি তরুণীর।

Advertisement

[‘শিক্ষারত্ন’ পুরস্কারের অর্থে স্কুলে বিশুদ্ধ জলের ব্যবস্থা শিক্ষকের]

মালদহ মেডিক্যাল কলেজের ছাত্রীর সঙ্গে এমন আচরণে অবাক অনেকেই। দিন কয়েক আগে বাড়িতে পোষা কুকুরের জন্মদিন পালন করেছিলেন ওই তরুণী। পোষ্যর জন্মদিন উপলক্ষে রাস্তার সারমেয়দের নিয়ে ভুরিভোজের আয়োজনও করা হয়েছিল। আর সেই ছবিগুলি ফেসবুকে নিজের প্রোফাইল পেজে পোস্ট করতেই বিপত্তি। ছবি সামনে আসার পর থেকে অজ্ঞাত কারণে এক যুবক তাঁর উদ্দেশ্যে লেখে, কুকুরকে না খাইয়ে মানুষকে খাওয়ালে কাজ দিত। পরামর্শর পর প্রাণনাশের হুমকি পেতে থাকেন ওই ছাত্রী। তাঁকে মেসেঞ্জারের টেক্সট করে অশ্লীল গালিগালাজও করা হয়। এমনকী ওই যুবক ফের হুঁশিয়ারির সুরে জানায় পুলিশে জানালেও কোনও লাভ হবে না। মেসেঞ্জারে পালটা জবাব দিলেও ক্রমগাত উত্যক্ত করে যেতে থাকে ওই যুবক। অভিযুক্ত ঘটনাচক্রে মালদহ মেডিক্যাল কলেজেরই এক ছাত্র। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মানিকচকের ধরমপুরের বাসিন্দা ওই মেডিক্যাল ছাত্রী।

[‘বাহুবলী’র পর এবার পুজোয় শ্রীভূমির চমক ‘পদ্মাবত’]

ইংরেজবাজার মহিলা থানার পুলিশের কাছে এই মর্মে একটি লিখিত অভিযোগ তিনি দায়ের করেন। মালদহ মেডিক্যাল কলেজের পড়ুয়ার নাম জড়ানোয় পড়ুয়াদের মধ্যে শোরগোল পড়েছে। অভিযুক্ত মেডিক্যাল পড়ুয়া অভিযোগকারিণী তরুণীকে অনবরত খুনের হুমকি দিয়ে চলেছে বলেও অভিযোগ। প্রাণ সংশয়ের আশঙ্কায় ওই তরুণী মেডিক্যাল কলেজে যাওয়া কার্যত বন্ধ করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্রের বাড়ি ইংরেজবাজারের মিলকি এলাকায়। তার বিরুদ্ধে মহিলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখছে। যদিও ওই ছাত্রীর অভিযোগ, পুলিশ অভিযোগপত্র নিতে গড়িমসি করেছে। মহিলা থানা থেকে তাঁকে একবার ইংরেজবাজার থানায় পাঠানো  হয়। আবার ইংরেজবাজার থানা তাঁকে মহিলা থানা পাঠানো হয়। ‘এটা সাইবারক্রাইম’ বলে দিয়ে তাঁর অভিযোগ নিতে টালবাহনা করে পুলিশ। পরে মহিলা থানায় অবশ্য অভিযোগ নেওয়া হয়।  তবে ওই ছাত্র কোনও পুরনো আক্রোশে এমন কাজ করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

The post পোষ্যের জন্মদিন পালন করে ফেসবুকে ছবি, অশ্লীল গালিগালাজ তরুণীকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার