shono
Advertisement
Pratik Ur Rahaman

সত্যিই কি ভাঙছে সংসার? বিচ্ছেদ জল্পনার মাঝেই ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট প্রতীক উরের!

প্রতীক উর রহমানের তৃণমূলে যোগদানের পর থেকেই গুঞ্জন, স্ত্রী শিরিন সুলতানা নাকি তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন।
Published By: Tiyasha SarkarPosted: 09:32 AM Feb 23, 2026Updated: 01:06 PM Feb 23, 2026

বামশিবির ছেড়ে প্রতীক উর রহমানের (Pratik Ur Rahaman) তৃণমূলে যোগদানের পর থেকেই গুঞ্জন, স্ত্রী শিরিন সুলতানা নাকি তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। সোশাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদের চর্চাও চলছে। এই পরিস্থিতিতে রবিবার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন প্রতীক উর। বুঝিয়ে দিলেন, গুঞ্জনে কান দেওয়ার কোনও কারণ নেই। বরাবরের মতোই পাশে রয়েছেন স্ত্রী শিরিন।

Advertisement

 

কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রে ডায়মন্ড হারবারের তরুণ সিপিএম নেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। দলের শীর্ষ নেতৃত্বের কার্যকলাপ নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের প্রাথমিক সদস্যপদ-সহ জেলা ও রাজ্য কমিটির সমস্ত দায়িত্ব ছাড়তে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন তিনি। তখনই জল্পনা উসকে উঠেছিল, প্রতীক উর তৃণমূলে যোগদান করবেন। ছাব্বিশের ভোটের আগে যা নিঃসন্দেহে তৃণমূলের রীতিমতো মাস্টারস্ট্রোক। সেই জল্পনা সত্যি করে শনিবার বিকেলে আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে প্রতীক উর দলবদল করেন। এরপরই সিপিএম তাঁকে বহিষ্কার করে। এরপরই সোশাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়। 

স্ত্রী শিরিনের সঙ্গে প্রতীক উর রহমান। ছবি-সোশাল মিডিয়া।

কেউ লেখেন, প্রতীক উরের এই সিদ্ধান্তকে সমর্থন করেনি পরিবার। কেউ দাবি করেন, স্ত্রী শিরিন অভিমানে বাপের বাড়ি চলে গিয়েছেন। কারণ স্বামীর এই বদল তিনি মানতে পারছেন না। এসবের মাঝে রবিবার সন্ধ্যায় একটি ছবি পোস্ট করেন প্রতীক উর। সেখানে দেখা যায়, বিছানায় বসে তৃণমূল নেতা, তাঁর স্ত্রী শিরিন ও তাঁদের মেয়ে। সন্তানকে পড়াচ্ছেন শিরিন। ক্যাশপনে লেখেন, 'আপাতত এটুকুই'। অর্থাৎ বুঝিয়ে দিলেন গুঞ্জনকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই। তাঁরা একসঙ্গেই রয়েছেন। উল্লেখ্য, শিরিন আগেই এবিষয়ে মুখ খুলেছিলেন। সংবাদ প্রতিদিন-কে তিনি বলেন, ”এসবই রটনা, ইচ্ছে করে এসব কথা ছড়ানো হচ্ছে। যাঁরা এসব করছে, তাঁরা আমাদের ভালো চায় না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement