shono
Advertisement
West Bengal

ভোটমুখী বঙ্গে একাধিক বিডিও-র বদলির নির্দেশ, বদল প্রশাসনের শীর্ষস্তরেও

দ্রুত নতুন জায়গার দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে বিডিওদের। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বদলি স্বাভাবিক নিয়মেই।
Published By: Subhankar PatraPosted: 06:11 PM Mar 08, 2026Updated: 06:13 PM Mar 08, 2026

ভোটের আগে রাজ্যের বিভিন্ন ব্লকের বিডিওদের বদলির নির্দেশিকা জারি করল নবান্ন। পাহাড় থেকে সমতল মিলিয়ে ১২৪ জন কর্তাকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ৬ মার্চ নির্দেশিকা জারি করেছে নবান্ন। দ্রুত নতুন জায়গার দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে বিডিওদের।

Advertisement

এছাড়াও, প্রশাসনের শীর্ষস্তরে ফের রদবদল করেছে রাজ্য সরকার। শনিবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উত্তর ২৪ পরগনার ডিএম শশাঙ্ক শেঠিকে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল করা হয়েছে। আলিপুরদুয়ারের জেলাশাসক আর ভিমলাকে ডব্লুবিএসআইডিসি, এমএসএমই অ্যান্ড টেক্সটাইল-এর ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভু গোয়েল ছিলেন ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে-এর ডিরেক্টর। তাঁকে স্কুল এডুকেশন দপ্তরের সর্ব শিক্ষা মিশনের রাজ্য প্রোজেক্ট ডিরেক্টর করা হয়েছে।

উল্লেখ্য, যাঁরা একই জায়গায় তিন বছরের বেশি সময় ধরে কর্মরত তাঁদের বদলি করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কমিশন। তবে সদরদপ্তরে কাজ করা কর্তাদের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর নয় বলে জানানো হয়েছিল। নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশে বলা হয়েছিল, বিডিও থেকে শুরু করে, মহকুমা শাসক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক থেকে জেলা প্রশাসনের কর্তাদের বদলি করতে হবে। এছাড়াও এসপি, অতিরিক্ত পুলিশ সুপার, আইজি, ডিআইজির মতো পুলিশ অফিসারওদের বদলির কথা বলা হয়। তবে রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বদলি স্বাভাবিক নিয়মেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement