shono
Advertisement

পুলিশের সামনেই চরম হেনস্তা গোঘাটের প্রাক্তন বিধায়ককে, মুখে কালি দিল দুষ্কৃতীরা

ফরোয়ার্ড ব্লকের বিশ্বনাথ কারককে চরম হেনস্তা করা হয়। দেখুন ভিডিও- The post পুলিশের সামনেই চরম হেনস্তা গোঘাটের প্রাক্তন বিধায়ককে, মুখে কালি দিল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:58 PM Apr 07, 2018Updated: 08:13 PM Apr 07, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবারও দিনভর বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটল বিভিন্ন জেলায়। কোথাও মনোনয়নপত্র জমা দিতে বাধা, আবার কোথাও শাসক-বিরোধী অশান্তিতে উত্তেজনা ছড়াল। এদিন সকালে আরামবাগে মহকুমা শাসকের দপ্তরের সামনে দুষ্কৃতীরা সিপিএম ও বিজেপি প্রার্থীদের মারধরের হুমকি দেয় বলে অভিযোগ। পাশাপাশি পুলিশের সামনেই গোঘাটের প্রাক্তন বিধায়ক ফরোয়ার্ড ব্লকের বিশ্বনাথ কারককে চরম হেনস্তা করা হয়।

Advertisement

[পঞ্চায়েত ভোটের উৎসবে রাজ্যের কোষাগার থেকে খসতে চলেছে বিপুল অর্থ]

অভিযোগ, তিনি তাঁর অনুগামীরা গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মনোনয়ন জমা দিয়ে ফেরার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তাঁর সারা গায়ে মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। বিশ্বনাথ কারকের অভিযোগ, মহকুমা শাসকের অফিস সংলগ্ন মহকুমা খাদ্য দফতরের কাছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা তাঁকে ও তাঁর সঙ্গে থাকা পাঁচ মহিলাকে মারধর করে ও মুখে কালি লাগিয়ে দেয়। তিনি জানান তাঁর ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট নিয়ে চলে যায় আক্রমণকারীরা।

[পঞ্চায়েতে দিকে দিকে সংঘর্ষ, ভোটকর্মীদের অভয় দিতে মাঠে নামল কমিশন]

The post পুলিশের সামনেই চরম হেনস্তা গোঘাটের প্রাক্তন বিধায়ককে, মুখে কালি দিল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার