shono
Advertisement

বিশ লাখি গাড়িতে চেপে মনোনয়ন জমা, বিতর্কে কল্যাণেশ্বরীর দুই তৃণমূল প্রার্থী

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরগরম সালানপুর। The post বিশ লাখি গাড়িতে চেপে মনোনয়ন জমা, বিতর্কে কল্যাণেশ্বরীর দুই তৃণমূল প্রার্থী appeared first on Sangbad Pratidin.
Posted: 11:38 AM Apr 07, 2018Updated: 05:13 PM Jun 12, 2019

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: সামনে সাদা হুড খোলা গাড়ি। মডেল এক্সইউভি ৫০০। তাঁর ওপর হাতজোড় করে দাঁড়িয়ে দুই মহিলা প্রার্থী। পেছনে ১০২ টি মোটরবাইক। ৭ টি অটো। জোড়াফুলের ঝান্ডা লাগানো ওই গাড়িতে স্লোগান দিতে দিতে এলেন তৃণমূলের সমর্থকরা।

Advertisement

[পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে গোলমাল ঠেকাতে বাঁশঝাড়েও সিসিটিভি]

শুক্রবার সালানপুরের বিডিও অফিসে দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের জন্য মনোয়ন জমা দেন দুই মহিলা প্রার্থী। বুথ নম্বর ৪৯ এর হয়ে রেখা মল্লিক ও বুথ নম্বর ৫০ নম্বরের হয়ে ভারতী মারান্ডি। এদিন মনোয়নে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা নিয়ে যত না চর্চা ছিল, তার থেকে বেশি চর্চা ছিল ওই সাদা গাড়িটিকে ঘিরে। কারণ গাড়িটির দাম নাকি ২০ লক্ষ টাকা। জানা গিয়েছে, গাড়িটির মালিক তৃণমূল নেতা তথা বিশিষ্ট ব্যবসায়ী ঔরঙ্গজেব খান। তিনি কল্যাণেশ্বরীর আঞ্চলিক তৃণমূল সভাপতি। তিনিই দায়িত্ব নিয়ে ওই দুই মহিলাকে মনোনয়ন জমা করাতে আনেন। ওই দুই মহিলা প্রার্থীর একজনের বাড়ি কল্যাণেশ্বরীর লেফট ব্যাংকে ও অন্যজনের বাড়ি জমারকুড়ি আদিবাসী গ্রামে। তফসিলি মহিলা উপজাতি ও জেনারেল মহিলা আসনে দাঁড়ানো ওই দুই প্রার্থীই খুবই সাধারণ। কিন্তু রাজনীতিতে প্রবেশের পর পা রাখলেন তাঁরা বিশলাখি গাড়ি চড়ে। এই নিয়েই সরগরম ছিল সালানপুর।

সেই বিশ লাখি গাড়ি

উল্লেখ্য, মনোনয়ন থেকে প্রচারকাজ। বরাদ্দ একটি তিন চাকার যান। পঞ্চায়েত নির্বাচনে সমিতি ও গ্রাম পঞ্চায়েতের আসনে লড়াই করা প্রার্থীদের ভোটের যাবতীয় কাজের জন্য যানবাহনের এমনই মাপকাঠি বেঁধে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এখানেই শেষ নয়, গ্রাম পঞ্চায়েতে লড়াই করা প্রার্থীরা কোনও মোটরচালিত যানবাহনই ব্যবহার করতে পারবেন না। পায়ে হাঁটা বা বড় জোর সাইকেল কিংবা রিকশ। তবে জেলা পরিষদের ক্ষেত্রে প্রার্থী পিছু একটি চার চাকার গাড়ি বরাদ্দ হয়েছে। এবার সেই নিয়ম লঙ্ঘন করেই এদিন মনোনয়ন জমা দিতে আসেন শাসক দলের দুই প্রার্থী।

[মেট্রোর স্মার্ট কার্ডে থাকবে বাংলা, বাঙালির আন্দোলনে স্বীকৃতি রেল মন্ত্রকের]

The post বিশ লাখি গাড়িতে চেপে মনোনয়ন জমা, বিতর্কে কল্যাণেশ্বরীর দুই তৃণমূল প্রার্থী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার