shono
Advertisement

অষ্টম শ্রেণি পাশ? নদিয়ার বাসিন্দা হলে আদালতে চাকরি পেতে পারেন আপনিই

কীভাবে আবেদন করবেন? পরীক্ষা হবে কীভাবে? নিয়োগের পদ্ধতিই বা কী? খুঁটিনাটি জেনে আবেদন করুন আজই।
Published By: Tiyasha SarkarPosted: 05:45 PM Apr 22, 2026Updated: 05:45 PM Apr 22, 2026

আপনি অষ্টম শ্রেণি উত্তীর্ণ? চাকরির স্বপ্ন দেখেন? যোগ্যতা অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কর্ম বন্ধু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল নদিয়া জেলা জজ কোর্ট। তবে এই কাজ পার্ট টাইম। কীভাবে আবেদন করবেন? পরীক্ষা হবে কীভাবে? নিয়োগের পদ্ধতিই বা কী? খুঁটিনাটি জেনে আবেদন করুন আজই।

Advertisement

মোট শূন্যপদ- ২

সংস্থার নাম- নদিয়া জেলা জজ কোর্ট

পদের নাম- ঝাড়ুদার ও সুইপার

আবেদনকারীর যোগ্যতা- এই পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাশ হওয়া আবশ্যক। আবেদনকারীকে অবশ্যই নদিয়া জেলার বাসিন্দা হতে পারে। বাংলা ও ইংরেজি-দুটি ভাষা বলা ও পড়ার ক্ষমতা থাকতে হবে। কোনও রকম শারীরিক অসুস্থতা থাকবে আবেদন পত্র গৃহীত হবে না।

আবেদনকারীর বয়স- এই পদে আবেদনের জন্য ১ জানুয়ায়ী ২০২৬ তারিখে বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনে। https://www.exambangla.com/wp-content/uploads/2026/04/17765173674278.pdf- এই লিংকে ক্লিক করলে পাবেন আবেদনপত্র। সেটি প্রিন্ট আউট করে তা পূরণ করতে হবে। এরপর ছবি ও নথি সহযোগে তা জমা দিতে হবে আদালতের ঠিকানায়।

নিয়োগের পদ্ধতি- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।

আবেদনের শেষ তারিখ-৩০ এপ্রিল ২০২৬
ইন্টারভিউয়ের তারিখ- ৬ মে ২০২৬ থেকে ৮ মে ২০২৬ পর্যন্ত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার