shono
Advertisement

Breaking News

Rajesh Sharma

বাড়ছে রাজেশ শর্মার সংক্রমণ, শুটিংয়ে কীভাবে বিষাক্ত পোকা? তদন্ত চেয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিনে সংগঠন

দক্ষিণী সুপারস্টার প্রভাসের 'ফৌজি'র শুটিং সেটে কীভাবে বিষাক্ত পোকা? কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ শর্মার জন্য রেবন্ত রেড্ডির কাছে তদন্তের আর্জি সর্বভারতীয় সিনে সংগঠনের।
Published By: Sandipta BhanjaPosted: 12:10 PM Jul 09, 2026Updated: 12:34 PM Jul 09, 2026

শুটিং সেটে বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ রাজেশ শর্মা (Rajesh Sharma )। বর্তমানে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতা এখনও পুরোপুরি বিপন্মুক্ত নন। সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে। রয়েছেন চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে। খবর, প্রভাসের সঙ্গে 'ফৌজি' সিনেমার শুটিং করাকালীনই বিষাক্ত মাকড়সার কামড় খান অভিনেতা। এদিকে রাজেশ শর্মার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সিনেপাড়ায় উদ্বেগ। কিন্তু শুটিংয়ের সেটে বিষাক্ত পোকা এল কীভাবে? সংশ্লিষ্ট ইস্যুতে তদন্তের দাবিতে এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির দ্বারস্থ সর্বভারতীয় সিনে সংগঠন 'অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন'।

Advertisement

'অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন' প্রশ্ন তুলেছে, শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে আর কতবার টালবাহানা হবে? সর্বভারতীয় সিনে সংগঠনের দাবি, অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হোক।

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে প্রভাসের সঙ্গে শুটিং করাকালীন কোনও বিষাক্ত পোকা বা মাকড়সা কামড়ায় রাজেশ শর্মাকে। শট দিয়ে বেশ ক’জন কলাকুশলীদের সঙ্গে কথা বলছিলেন রাজেশ এবং টিমের অন্যান্যরা। সেই সময়েই ঘটে বিপত্তি! আচমকা অভিনেতা বুঝতে পারেন যে, তাঁকে কোনও একটা পোকামাকড় বা কিছু একটা কামড়েছে। তবে বিষয়টা যে এত গুরুতর হতে পারে, সেটা সেসময়ে বুঝতে পারেননি রাজেশ শর্মা। তাই গোটা বিষয়টাতে আমল না দিয়ে, চিকিৎসকের সঙ্গে কোনওরকম পরামর্শ না করেই কলকাতায় ফিরে আসেন তিনি। ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর অভিনেতার ডান পায়ে অসম্ভব ব্যথা শুরু হয়। পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে পড়ে যে শেষমেশ ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি হতে হয় রাজেশ শর্মাকে। সেই প্রেক্ষিতেই 'অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন' প্রশ্ন তুলেছে, শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে আর কতবার টালবাহানা হবে? সর্বভারতীয় সিনে সংগঠনের দাবি, অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হোক। সংশ্লিষ্ট মর্মে ইতিমধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির দ্বারস্থ হয়ে কড়া তদন্তের দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

শুটিং সেটে বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ রাজেশ শর্মা।

তদন্তে নির্মাতাদের কোনও গাফিলতি ধরা পড়লে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছে সংশ্লিষ্ট সিনে সংগঠন।

AICWA-এর জারি করা বিবৃতিতে সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা প্রশ্ন তুলেছেন, সেটে যথাযথ জরুরি প্রোটোকল বা নিয়মকানুন মেনে চলা হচ্ছিল কিনা? সেটে কি পর্যাপ্ত জরুরি চিকিৎসা ব্যবস্থা ছিল? তাছাড়া রাজেশ শর্মাকে যদি সেটেই বিষাক্ত পোকা কামড়ায় তাহলে তাঁকে অবিলম্বে হায়দ্রাবাদের কোনও শীর্ষস্থানীয় হাসপাতালে ভর্তি করা হল না কেন? এহেন একগুচ্ছ প্রশ্ন তুলে 'ফৌজি' নির্মাতাদের কাছে রাজেশ শর্মার চিকিৎসার যাবতীয় দারভার বহনের দাবি তুলেছে সর্বভারতীয় সিনে সংগঠন। তদন্তে নির্মাতাদের কোনও গাফিলতি ধরা পড়লে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছে সংশ্লিষ্ট সিনে সংগঠন। তাঁদের কথায়, সিনেমার বাজেট যেরকমই হোক না কেন, শিল্পী-কলাকুশলীদের নিরাপত্তা বিঘ্নিত হলে প্রযোজনা সংস্থাকেই জবাবদিহি করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement