পয়লা ঝলকে কৌতূহল জাগিয়েছিলেন। এবার 'আলফা' ট্রেলারে উন্মাদনার পারদ চড়ালেন আলিয়া ভাট। যশরাজ ফিল্মসের 'পুরুষতান্ত্রিক' স্পাই ইউনিভার্সের ভিড়ে 'আলফা'য় তুখড় অ্যাকশন অবতারে রীতিমতো তাক লাগিয়েছেন অভিনেত্রী। মারপিটের মারপ্যাঁচে এমন কাঁপন ধরিয়েছেন যে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ বলিউডের 'আলফা মেল'রাও। এবার আড়াই মিনিটের ট্রেলারে গোলাগুলি, বন্দুকবাজিতে যশরাজের 'প্রমিলা বাহিনি' যে খেল দেখালেন, তাতে স্তম্ভিত সিনেপাড়া!
আড়াই মিনিটের ঝলকে আলিয়ার স্বামী রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ' যোগ খুঁজে পেয়েছেন দর্শক-অনুরাগীরা। কীরকম?
'আলফা'য় আলিয়া ভাট যেন ক্ষুধার্ত হায়না
যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’ আলিয়া ভাট যে গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন, সেখবর চব্বিশ সালেই পাওয়া গিয়েছিল। সেসময়েই জানা যায় যে, এই ছবিতে ‘আলফা ওম্যান’ অবতারে শত্রুনিধন করবেন নায়িকা। হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর পর ফের ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায়। সেকারণেই ‘আলফা’র জন্য গোপনে মারপিটের মারপ্যাঁচ শিখতে হয়েছে তাঁকে। অতঃপর অ্যাকশন অবতারে পর্দায় কেমন কাঁপন ধরান ‘কাপুরদের বউমা’? দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। বুধবার সেই সিনেমার ঝলক প্রকাশ্যে এনেই সিনেদুনিয়া তো বটেই এমনকী দর্শকমহলেও শোরগোল ফেললেন আলিয়া ভাট। ট্রেলারের শুরুতেই 'আলফাকন্যা' আলিয়ার শৈশবের ঝলক দেখানো হয়। কীভাবে মেন্টর তথা বাবা ববি দেওলের বাধ্য শিষ্যের মতো সিক্রেট এজেন্ট হিসেবে একের পর এক শত্রুকে সে নিকেশ করল, সেই মারকাটারি ঝলকই ফুটে উঠেছে 'আলফা'র ট্রেলারে। তবে আড়াই মিনিটের ঝলকে আলিয়ার স্বামী রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ' যোগ খুঁজে পেয়েছেন দর্শক-অনুরাগীরা। কীরকম?
এহেন হাইভোল্টেজ সংলাপের সঙ্গে মারকাটারি অ্যাকশনেই নারীদের জয়গান গেয়েছেন আলিয়া। যশরাজের 'পুরুষতান্ত্রিক' স্পাই ইউনিভার্সের সঙ্গে তুলনা টেনে ফিল্মি ভাষায় বলা যেতে পারে- 'হামারি ছোড়িয়া ছোড়ো সে কম হ্যায় কে?'
'আলফা' ট্রেলারে আলিয়া ভাট, শর্বরী ওয়াঘ, হৃতিক রোশন।
ট্রেলারের এক দৃশ্যে বন্দুকধারী আলিয়াকে বলতে শোনা যায়, "সীতা আজ একাই লঙ্কা দহন করতে এসেছে।" আরেক দৃশ্যে সিক্রেট এজেন্টের 'মিশন' শুরুর আগে অভিনেত্রীর মুখে 'অগ্নিপরীক্ষা'র কথা শোনা যায়। আর এহেন হাইভোল্টেজ সংলাপের সঙ্গে মারকাটারি অ্যাকশনেই নারীদের জয়গান গেয়েছেন আলিয়া। যশরাজের 'পুরুষতান্ত্রিক' স্পাই ইউনিভার্সের সঙ্গে তুলনা টেনে ফিল্মি ভাষায় বলা যেতে পারে- 'হামারি ছোড়িয়া ছোড়ো সে কম হ্যায় কে?' উল্লেখ্য, রণবীর কাপুরের বহু প্রতীক্ষিত 'রামায়ণ'-এ সীতার ভূমিকায় অভিনয় করার কথা ছিল আলিয়া ভাটের! যদিও সেই চরিত্রে সাই পল্লবী অভিনয় করেছেন, তবে এবার 'আলফা' আলিয়ার মুখে পৌরাণিক মহাকাব্যের উল্লেখ শুনে উল্লাস দর্শক-অনুরাগীদের। প্রতিটা অ্যাকশন দৃশ্যে আলিয়া যেন ক্ষুধার্ত হায়না। যার সঙ্গে যশরাজের বাকি গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিতে অ্য়াকশন অবতারে নজর কাড়া শাহরুখ-সলমনের তুলনা টানাই যায়। ‘আলফা’র প্রশিক্ষক হিসেবে ততোধিক তুখড় ববি দেওল। তবে ট্রেলারের সবথেকে বড় চমক হৃতিক রোশন।
শাহরুখ কিংবা সলমনকে দেখার আশায় চাতক পাখির দশা হয়েছিল দর্শকমহলের! কিন্তু ট্রেলারের শেষপাতে আসল খেল দেখিয়ে বাজিমাত করলেন হৃতিক রোশন।
'আলফা' ট্রেলারে মহাচমক হৃতিক রোশন।
যশরাজের ট্রেন্ড অনুযায়ী, ‘পাঠান’, ‘টাইগার’ হোক বা ‘ওয়ার’, প্রত্যেক ছবিতেই নিজস্ব গোয়েন্দা ব্রহ্মাণ্ডের মুখ্য চরিত্রগুলিকে ক্যামিও অবতারে সারপ্রাইজ হিসেবে রাখা হয়। সেই প্রেক্ষিতে ‘আলফা’য় শাহরুখ কিংবা সলমনকে দেখার আশায় চাতক পাখির দশা হয়েছিল দর্শকমহলের! কিন্তু ট্রেলারের শেষপাতে আসল খেল দেখিয়ে বাজিমাত করলেন হৃতিক রোশন। অন্যদিকে ববি দেওলের সম্মুখ সমরে দেখা গেল অনিল কাপুরকে। নজর কাড়ল আলিয়ার সঙ্গী শর্বরী ওয়াঘের উপস্থিতি। বাকিটা বড় পর্দায় দেখার অপেক্ষা। জুলাইয়ের ৩ তারিখ মুক্তি পাচ্ছে এই সিনেমা।
