shono
Advertisement
Allu Arjun-Shah Rukh Khan

একই ছবিতে আল্লু অর্জুন ও শাহরুখ খান, অ্যাটলির পরিচালনায় নয়া চমক

শাহরুখের আসন্ন ছবি 'কিং' নিয়ে উত্তেজনার মাঝে বিরাট খবর।
Published By: Sayani SenPosted: 12:10 AM Apr 16, 2026Updated: 12:45 PM Apr 16, 2026

অ্য়াটলির পরিচালনায় এই প্রথমবার বড় চমক। একই ছবিতে দেখা যাবে আল্লু অর্জুন (Allu Arjun) ও শাহরুখ খানকে (Shah Rukh Khan)। 'রাকা'য় (Raaka) নাকি দেখা যাবে তাঁদের। স্বাভাবিকভাবেই এই খবরে উচ্ছ্বসিত দর্শকরা।

Advertisement

চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাবে 'কিং'। জানুয়ারি মাসে টিজার প্রকাশ্যে আসে। সেখানেই দেখা যায়, পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। কার্যত তিনি গর্জন করছেন। এই ছবিতে, শাহরুখ খানকে 'লার্জার দ্যান লাইফ' চরিত্রেই দেখা যাবে। চলতি বছরে বড়পর্দায় আসছেন তিনি। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবিটি। ছবির ঝলক মুক্তি পেতেই প্রশংসার বন্যায় ভেসেছেন শাহরুখ।

তারই মাঝে আবার শোনা যাচ্ছে, অ্যাটলির ছবিতে নাকি আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ। 'জওয়ান'-এ নাকি ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল আল্লুর। তবে সময়ের অভাবে তা করতে পারেননি। এবার নাকি আল্লু অর্জুনের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাওয়ার কথা শাহরুখকে। 'রাকা' সিনেমার ফার্স্ট লুক যখন মুক্তি পেয়েছিল, তখন সেই পোস্টারের প্রশংসা করেছিলেন বলিউড বাদশা। একটি পোস্টে অ্যাটলি লিখেছিলেন, 'লাভ ইউ স্যার, উইল মেক ইউ মোর প্রাউড স্যার।' এবার শোনা যাচ্ছে অ্যাটলির ছবিতে নাকি দেখা যাবে বাদশাকে। এই ছবিতে কাজ করার কথা দীপিকা পাড়ুকোনেরও। সব ঠিকঠাক থাকলে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করতে চলেছেন তিনি। এর আগে 'জওয়ান' ছবিতেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করেছিলেন দীপিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement