shono
Advertisement
Kangana Ranaut

'মোদিই নারীবাদের সবথেকে বড় ঝান্ডাধারী', মহিলা সংরক্ষণ বিল বিতর্কে বিরোধীদের কটাক্ষ কঙ্গনার

Women's Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল বিতর্কে সংসদে বক্তব্য রাখতে গিয়ে ফিল্মি স্টাইলে মোদিস্তুতি কঙ্গনার। সোনিয়া গান্ধীর উদ্দেশে তোপ দেগে কী বললেন বিজেপির স্টার সাংসদ?
Published By: Sandipta BhanjaPosted: 02:55 PM Apr 17, 2026Updated: 03:38 PM Apr 17, 2026

মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংশোধনী বিলকে শিখণ্ডী করে লোকসভার আসন বাড়াতে চাইছে বিজেপি? বিরোধীদের অভিযোগের মাঝেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে আওয়াজ তুললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সংশ্লিষ্ট বিলের সপক্ষে বক্তব্য রাখতে গিয়ে মোদিকে সবচেয়ে বড় নারীবাদীর তকমা দিলেন নেত্রী-অভিনেত্রী। মাণ্ডির তারকা বিজেপি সাংসদের মন্তব্য, "আমাদের প্রধানমন্ত্রীর মতো আধুনিকমনস্ক মানুষ খুব কমই রয়েছেন। তিনি এতটাই আধুনিক যে নারীদের মিনি স্কার্ট পরা কিংবা হাই হিলস পরার মতো বিষয়গুলিকে আধুনিক মানসিকতা দিয়েই বিচার করেন। শুধু তাই নয়, মোদিকে 'নারীবাদের ঝান্ডাধারী' বলে সম্বোধন করে কঙ্গনা মনে করিয়ে দিলেন, প্রধানমন্ত্রীর কাছে জেনজি প্রতিনিধিদের কদরের কথা।

Advertisement

"গত ৬০ বছরে যা ঘটেনি, উনি মাত্র ১০ বছরেই সেটা করে দেখিয়েছেন। সেটা পাকা বাড়ি নির্মাণই হোক, গ্যাস সিলিন্ডার সরবরাহই হোক কিংবা প্রতিরক্ষা বাহিনিতে নারীদের নিয়োগ করাই হোক। একটি বিষয় নিশ্চিত যে, নারীদের ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে মোদিজির সত্যিই তাড়া রয়েছে। আসলে তিনি নারীবাদের সবথেকে বড় ঝান্ডাধারী, তাই।"

বৃহস্পতিবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে ফিল্মি স্টাইলে মোদিস্তুতি করেন। শাহরুখ-কাজলের খ্যাতনামা সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র সংলাপ হাতিয়ার করে বিজেপির তারকা সংসদের মন্তব্য, "এই ছবিতে একটি বিখ্যাত সংলাপ রয়েছে- 'যা সিমরন, জি লে আপনি জিন্দেগি' (যাও সিমরন, নিজের জীবনটা নিজের মতো করে বাঁচো)। আমাদের সরকারও সেকথাই বলছে আমাদের- সব খাঁচা ভেঙে গিয়েছে। সব দেওয়াল ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এবার মেয়েরা নিজেদের মতো করে জীবনটা বাঁচুক।" সংসদে দাঁড়িয়ে এহেন হাইভোল্টেজ বক্তৃতায় বিরোধী দলনেত্রী সোনিয়া গান্ধীকেও তোপ দেগেছেন কঙ্গনা রানাউত। বিজেপির তারকা সাংসদের মন্তব্য, "সোনিয়া গান্ধী প্রশ্ন তুলেছেন— এই বিলটি (Women's Reservation Bill) নিয়ে আসার জন্য বিজেপি এত তাড়াহুড়ো কেন করছে? আমার প্রশ্ন, আমাদেরও কি আপনাদের মতো হওয়া উচিত, যাতে বিলটি আরও ৩০ বছর ধরে ঝুলে থাকে?" নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে কঙ্গনার সংযোজন, "গত ৬০ বছরে যা ঘটেনি, উনি মাত্র ১০ বছরেই সেটা করে দেখিয়েছেন। সেটা পাকা বাড়ি নির্মাণই হোক, গ্যাস সিলিন্ডার সরবরাহই হোক কিংবা প্রতিরক্ষা বাহিনিতে নারীদের নিয়োগ করাই হোক। একটি বিষয় নিশ্চিত যে, নারীদের ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে মোদিজির সত্যিই তাড়া রয়েছে। আসলে তিনি নারীবাদের সবথেকে বড় ঝান্ডাধারী, তাই।"

অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনা রানাউত। ছবি: ইনস্টাগ্রাম।

মহিলা সংরক্ষণ আইন নিয়ে বর্তমানে জোর তরজা শাসক-বিরোধী। আসলে ২০২৩ সালেই সংবিধান সংশোধন করে দেশের সব আইনসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের আইন পাশ করায় মোদি সরকার। সেবার বিরোধীরাও ওই বিলটিকে সমর্থন করে। বিলে উল্লেখিত ছিল, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল, জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর ওই আসনের ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। যেহেতু ২০১১ সালের পর আর কোনও জনগণনা হয়নি, তাই ওই আইন আর কার্যকর হয়নি। তবে এই আসন পুনর্বিন্যাস নিয়েই এবার শাসক-বিরোধীদের জোর তরজা। কারণ মোদি সরকার চাইছে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে অথবা বর্তমান আসনের আনুপাতিক হারে আসন পুনর্বিন্যাস করতে। শুধু তাই নয়, এরপর কবে আসন পুনর্বিন্যাস হবে বা সেটা কীসের ভিত্তিতে হবে? এর রাশ মোদি সরকার নিজের হাতে রাখতে চাইছে বলেই অভিযোগ। নতুন আইন পাশ হলে আর সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে না। আর তাতেই তীব্র আপত্তি বিরোধীদের। এমতাবস্থায় মোদির হয়ে সুর চড়ালেন কঙ্গনা রানাউত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement