shono
Advertisement
Anjali Phougat

কান কার্পেটে ভারতীয় কন্যার সঙ্গী প্রেমানন্দ মহারাজ! ছবি ভাইরাল হতেই চর্চায় এই সুন্দরী

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে পোশাকশিল্পী তথা ফ্যাশন ডিজাইনার অঞ্জলি ফোগাটের অনন্য লুক সোশাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে। নেপথ্যে অঞ্জলি ফোগাতের হাতে ঝোলানো পার্সে প্রেমানন্দ মহারাজের ছবি।
Published By: Kasturi KunduPosted: 07:04 PM May 23, 2026Updated: 07:04 PM May 23, 2026

অপেক্ষার অবসান ঘটিয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় 'নীলপরি' রাই সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। মাত্র ১৪ বছর বয়সে কান কার্পেটে অভিষেক আরাধ্যা বচ্চনের। বিশ্বমঞ্চে বাহারি ফ্যাশন প্রদর্শনের জন্য মুখিয়ে থাকেন দেশ বিদেশের সুন্দরীরা। প্রত্যেকবারের মতো এবারেও কানের মঞ্চে ফ্যাশনের রকমফের বারবার হয়ে উঠছে পেজ থ্রির চর্চিত টপিক। সম্প্রতি দেশীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করেছেন বৃন্দাবনের আরতি খেতরপাল। সুলক্ষণা মঙ্গার তৈরি বিশেষ বৃন্দাবন থিমের একটি লেহেঙ্গায় কানের মঞ্চে এক অভিনব আত্মপ্রকাশ আরতির। হাতে থাকা জপের ব্যাগ যেখানে দৃশ্যমান ভগবান শ্রীকৃষ্ণের মুখ। পবিত্র ধর্গ্রমন্থ ‘ভগবদ্গীতা’র একটি ছোট কপির সঙ্গে ছিল তুলসী কণ্ঠী মালা। এবার ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে পোশাকশিল্পী তথা ফ্যাশন ডিজাইনার অঞ্জলি ফোগাটের অনন্য লুক সোশাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

Advertisement

পশ্চিমী ফ্যাশনে গা না ভাসিয়ে ভারতীয় ঐতিহ্যকে বহন করেছেন অঞ্জলি ফোগাটও। শুক্রবার গভীর রাতে যখন ঐশ্বর্যর কান লুক প্রকাশ্যে এসেছে তখনই অঞ্জলির ঐতিহ্যবাহী সাজ নিয়েও চর্চা নেটভুবনে। একা আসেননি সঙ্গে নিয়ে এসেছেন প্রেমানন্দ মহারাজকে! শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু ঘোর বাস্তব। বিদেশি আলোকচিত্রীদের সঙ্গে বুক চিতিয়ে প্রেমানন্দ মহারাজের পরিচয় করিয়ে দিলেন! আসলে অঞ্জলি ফোগাতের হাতে ঝোলানো পার্সের ডিজাইনেই ছিল প্রেমানন্দ মহারাজের ছবি। কান কার্পেটে হাঁটার মাঝে পার্সটি তুলে আলোকচিত্রীদের নজর কাড়েন অঞ্জলি।

অতঃপর আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয় পোশাকশিল্পী অঞ্জলি ফোগাতের এই অভিনব ভাবনা। অঞ্জলির সাজ যেমন সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রে তখন লাইমলাইম কেড়ে নিয়েছে তাঁর হাতের পার্স, যেখানে দৃশ্যমান প্রেমানন্দ মহারাজের ছবি। ভারতীয় ঐতিহ্যবাহী সাজকে বিশ্বের দরবারে মেলে ধরেছেন অঞ্জলি। বলিউড অভিনেত্রীরা সাধারণত গাউন পরে কান মঞ্চে উপস্থিত হন সেখানে অঞ্জলি বেছে নিয়েছিলেন ভারতীয় ঐতিহ্যবাহী লেহেঙ্গা-চোলি।

রাধা রানীর ভাবনা থেকেই অনুপ্রাণিত হয়েছে অঞ্জলি ফোগাটের এই কান লুক। পোশাকশিল্পীর এই সাজে বাড়তি মাত্রা যোগ করেছে রাধা-কৃষ্ণের প্রতিকৃতি খচিত গয়না। ভারতীয় বংশোদ্ভূত ফ্যাশন ডিজাইনার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। পোশাকশিল্পীর বাইরেও তিনি একজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সমাজসেবী। বিদেশে থাকলেও ভারতীয় সংস্কৃতিকে ভুলে যাননি। ভারতের সনাতন সংস্কৃতি ও আধ্যাত্মিকতা প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার