shono
Advertisement
Asha Bhosle

হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

শনিবার সন্ধ্যাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আশা ভোঁসলেকে। বর্তমানে শারীরিক অবস্থা কেমন?
Published By: Kasturi KunduPosted: 09:25 PM Apr 11, 2026Updated: 10:08 PM Apr 11, 2026

টলিউডের তরুণ তুর্কি রাহুল অরুণোদয়ের অকাল মৃত্যুশোক সামলে ওঠার আগেই বিনোদন জগতে আরও এক উদ্বেগের খবর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ৯২ বছর বয়সী কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। ১১ এপ্রিল শনিবার সন্ধ্যাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ভক্তরা। এই মুহূর্তে ইর্মাজেন্সি কেয়ার ইউনিটে রেখে চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন আশাকে। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। আশা ভোঁসলের দ্রুত আরোগ্য কামনা করছে তাঁর অগণিত অনুগামীরা। অন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, চিকিৎসক প্রতীত সমদানির তত্ত্বাবধানে রয়েছেন আশা ভোঁসলে।

Advertisement

জানা যাচ্ছে, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, শিল্পীর বাড়ির গৃহকর্মীকে শরীরের অস্বস্তি ও মাথা যন্ত্রণার কথা বলার সময়ই হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা আশা ভোঁসলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন। দ্রুত তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। উল্লেখ্য, আশা ভোঁসলের নাতনিও তাঁর অসুস্থতার খবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।

হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে

গত ১১ জুলাই শুক্রবার সাতসকালে আচমকা রটে যায় প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে! এই খবরে তোলপাড় হয়ে উঠেছিল বিনোদুনিয়া। অনেকে তো আবার এই গভীর শোকপ্রকাশও করেছিলেন। চর্চার মাঝে মুখ খুলেছিলেন আশা পুত্র আনন্দ ভোঁসলে। সংবাদমাধ্যমকে আনন্দ ভোঁসলে জানিয়েছিলেন, 'এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন'।

ইর্মাজেন্সি কেয়ার ইউনিটে রেখে চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন আশাকে। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।

প্রসঙ্গত ১ জুলাই সোশ্যাল মিডিয়ায় শাবানা শেখ নামের এক ব্যক্তির পোস্ট ঘিরে জল্পনার সূত্রপাত। তিনি ফেসবুক আশা ভোঁসলের ছবিতে মালা পরানো একটি পোস্ট শেয়ার করেছিলেন। আর ক্যাপশনে লিখেছিলেন, 'বিশিষ্ট সংগীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান। ২০২৫-এর ১ জুলাই সংগীতের একটা যুগের অবসান ঘটল।' এই মুহূর্তে কাশ্মীর টু কন্যাকুমারী আশার সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement