shono
Advertisement

Breaking News

Deepika Padukone

মেয়ে দুয়ার আধখাওয়া থেপলা ব্যাগে নিয়ে ঘোরেন দীপিকা! কিন্তু কেন?

২০২৪ সালে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে আসে ছোট্ট দুয়া। জন্মের একবছর পর্যন্ত মেয়েকে জনসমক্ষে আনেননি নায়িকা।
Published By: Arani BhattacharyaPosted: 09:51 PM Feb 02, 2026Updated: 09:51 PM Feb 02, 2026

মেয়ে দুয়া ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যেন গোটা দুনিয়াটাই আমূল বদলে গিয়েছে দীপিকা পাড়ুকোনের। মেয়েকে ঘিরেই এখন জীবনের সবটুকু আবর্তিত হয় বলি নায়িকার। এমনকী মেয়েকে সময় দেওয়ার জন্য একপ্রকার আপস করেছেন নিজের কেরিয়ারের সঙ্গেও। মাতৃত্ব-কেরিয়ার সবকিছু নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে অকপট আড্ডায় ধরা দেন দীপিকা। কী বললেন নায়িকা?

Advertisement

ওই সাক্ষাৎকারে দীপিকাকে জিজ্ঞেস করা হয়েছিল তাঁর 'কারেন্ট অবসেশন' কী? এর উত্তরে দীপিকা বলেন, আমার জীবনে আমার মেয়ে আসার পর থেকে আমার সমস্ত অবসেশন শুধু ও। আর এটাই চিরকাল আমার অবসেশন থাকবে কোনওভাবেই পালটাবে না।" একইসঙ্গে নায়িকার ব্যাগে থাকা সবথেকে অদ্ভুত জিনিস কী জানিওতে চাইলে দীপিকা তার উত্তরে বলেন, "এখনও অবধি আমার ব্যাগে থাকা সবথেকে অদ্ভুত জিনিসটি হল আমার মেয়ে দুয়ার আধখাওয়া থেপলা। আমি দু'দিন পর এটা আমার ব্যাগ থেকে আবিষ্কার করেছিলাম।"

দীপিকা পাড়ুকোন ও দুয়া। ছবি: ইনস্টাগ্রাম

রণবীর ঘরনি যে তাঁর মাতৃত্বের প্রতিটি পদক্ষেপ চুটিয়ে উপভোগ করছেন তা তাঁর সমস্ত কথাতেই স্পষ্ট হয়। ওই সাক্ষাৎকারেই দীপিকা জানান, মেয়েকে গান গেয়ে ভোলান কিংবা মেয়ের সঙ্গে খেলেন। দীপিকার কথাতেই পরিস্ফুট তিনি তাঁর জীবনের নতুন এই ইনিংস কতটা উপভোগ করছেন। এই নতুন জার্নি কতটা পালটেছে তাঁর জীবন। আর তাই পালটে গিয়েছে ফোনের প্লে লিস্টও। সেখানে শুধুই এখন দুয়ার পছন্দের ছড়া আর গান। এখন নাকি দীপিকার মুখে একটাই কথা লেগে থাকে তা হল 'ভালোবাসি'। যা দিনের মধ্যে অসংখ্যবার মেয়েকে বলেন নায়িকা।

২০২৪ সালে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে আসে ছোট্ট দুয়া। জন্মের একবছর পর্যন্ত মেয়েকে জনসমক্ষে আনেননি নায়িকা। মেয়ের মুখ দেখাননি সোশাল মিডিয়ায়। গত বছর সেপ্টেম্বরে দুয়ার এক বছরের জন্মদিনের পর নভেম্বরে দীপাবলিতে সপরিবারে ছবি পোস্ট করে মেয়ের সঙ্গে সকলের পরিচয় করান তারকাদম্পতি। আর এবার দুয়ার সঙ্গে কাটানো অন্দরমহলের নানা 'সিক্রেট' ভাগ করলেন দুয়াজননী দীপিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement