shono
Advertisement
Dev

কাঠফাটা রোদে 'দেশু ৭'-এর রেইকিতে ব্যস্ত দেব, সুপারস্টারকে কাছে পেয়ে কী করল ভক্তরা?

টিশার্ট, মাথায় টুপি পরে টিমের সঙ্গে সপ্তাহান্তে চূড়ান্ত ব্যস্ততা। শহরতলিতে পৌঁছতেই দেব যেন হয়ে উঠেছেন একেবারে পাশের বাড়ির ছেলে। কাঠফাটা রোদে পরবর্তী ছবি 'দেশু ৭'-এর রেইকির মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করলেন সুপারস্টার।
Published By: Kasturi KunduPosted: 06:02 PM May 16, 2026Updated: 06:29 PM May 16, 2026

১৪ মে, বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিতে একদা 'নিষিদ্ধি' অভিনেতা অনির্বাণকে নিয়ে 'দেশু ৭'-এর শুটিং শুরু করেছেন মেগাস্টার দেব। দীর্ঘ টানাপোড়েন, ব্যান কালচারের বিরুদ্ধে প্রতিবাদ, টলিপাড়ার প্রতিভাবান তারকাদের ফিরিয়ে আনার লড়াইয়ে অবশেষে জয়টা ছিনিয়ে এনেছেন সে কথা বলাই বাহুল্য। এবার কাঠফাটা রোদে পরবর্তী ছবির রেইকির জন্য শহরের অলিতে গলিতে ঘুরছেন দেব। টিশার্ট, মাথায় টুপি পরে টিমের সঙ্গে সপ্তাহান্তে চূড়ান্ত ব্যস্ততা। শহরতলিতে পৌঁছতেই দেব যেন হয়ে উঠেছেন একেবারে পাশের বাড়ির ছেলে। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত আবালবৃদ্ধবনিতা।

Advertisement

দেবকে দখতে, তাঁর সঙ্গে ছবি তুলতে সকলে একেবারে মরিয়া। তবুও চোখে মুখে না ছিল ক্লান্তির ছাপ, না ছিল বিরক্তি। বরং তারকা তকমা সরিয়ে এলাকাবাসীর আবদারে ক্যামেরার লেন্সে দেব তখন মধ্যমণি। সমাজমাধ্যমে সেই বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন 'দেশু ৭'-এর নির্মাতা ও প্রযোজক সুপারস্টার দেব। কয়েক সেকেণ্ডের এই ভিডিওতে শহরতলির এই মানুষগুলোর আনন্দ-উচ্ছ্বাস দেখে একটা কথা না বললেই নয়, তাঁরা যেন এক টুকরো স্বর্গ হাতে পেয়েছেন!

এলাকার কচিকাচারা দেবের সিনেমার 'পরাণ যায় জ্বলিয়া রে' র গান বাজিয়ে আনন্দে আত্মহারা। অভিনেতার আগমনে কিছুক্ষণের জন্য সেই এলাকায় যেন তৈরি হয়েছিল উৎসবের আমেজ। উল্লেখ্য, দেব কিন্তু কখনও তাঁর ভক্তদের নিরাশ করেন না। তা সে ভোট প্রচারের মঞ্চই হোক বা সিনেমার কাজ। 'দেশু ৭'-এর রেইকি করতে গিয়েও সেই চেনা ছন্দেই ধরা দিলেন সুপারস্টার।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সমাজমাধ্যমে ছবি পোস্ট করে দেব লিখেছিলেন, ‘শুটিং মোড অন’ যার বাংলা তর্জমা করলে হয় শুটিং শুরু। ফের শুটিং ফ্লোরে অনির্বানের প্রত্যাবর্তনে তাঁকে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুগামীরা। একইসঙ্গে পর্দায় ফের অনির্বাণের দাপট দেখতে মুখিয়ে রয়েছে বাংলার সিনেপ্রেমীরা।

ছাব্বিশের নির্বাচনের পর টলিউডেও পালাবদল হয়েছে। হয়েছে। নতুন দায়িত্বভার পেয়েছেন পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায়। পরিবর্তনের আবহেই ‘দেশু ৭’-এর শুটিং শুরু করলেন অভিনেতা তথা প্রযোজক-পরিচালক দেব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement