shono
Advertisement
Diljit Dosanjh

ওয়েম্বলিতে একা ৯২ হাজার শ্রোতা টেনে ইতিহাস দিলজিতের, টেক্কা এড শিরান, টেলর সুইফ্টকেও

আন্তর্জাতিক ময়দানে পাঞ্জাবী পপস্টারের জনপ্রিয়তা যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তা বলাই বাহুল্য। এড শিরান, টেলর সুইফ্টের তুলনায় কতটা এগিয়ে ভারতীয় সুপারস্টার দিলজিৎ দোসাঞ্ঝ?
Published By: Sandipta BhanjaPosted: 07:16 PM Sep 14, 2026Updated: 07:32 PM Sep 14, 2026

চব্বিশ সালে দেশজুড়ে 'দিল-লুমানাটি' ট্যুরে রেকর্ড গড়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। সেবছর একাই ৯৪৩ কোটির ব্যবসা দিয়ে লক্ষ লক্ষ কর্মসংস্থানের পাশাপাশি ভারতের মিউজিক্যাল ইন্ডাস্ট্রির অর্থনীতিও চাঙ্গা করেন 'পাঞ্জাব দি পুত্তর'। আর এবার বিদেশের মাটিতে ইতিহাস গড়ে গোটা বিশ্বের সঙ্গীতদুনিয়ার লাইমলাইটে দিলজিৎ। লন্ডনের কনসার্টে একাই ৯২ হাজার দর্শক টেনে এড শিরান, টেলর সুইফ্টের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদের পিছনে ফেলে দিয়েছেন। বিশ্বমঞ্চে এক ভারতীয় শিল্পীর এহেন 'কীর্তি' যে নজর গড়েছে, তা বলাই বাহুল্য।

Advertisement

শ্রোতাসংখ্যার নিরিখে একাধিক আন্তর্জাতিক তারকাকেও দৌড়ে পিছনে ফেলে দিয়েছেন পাঞ্জাবী পপস্টার। যে তালিকায় টেলর সুইফ্ট, এড শিরান তো বটেই এমনকী আন্তর্জাতিক সমীক্ষা বলছে, দিলজিৎ টেক্কা দিয়েছেন মাইকেল জ্যাকসনকেও!

গত ১২ সেপ্টেম্বর লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেন দিলজিৎ দোসাঞ্ঝ। আর সেই কনসার্টেই উপস্থিত ছিলেন আনুমানিক বিরানব্বই হাজার শ্রোতা-দর্শক। ওয়েম্বলিতে একক কনসার্টে মাত্র একদিনেই এহেন ভিড় এাবৎকালের আর কোনও তারকা করে দেখাতে পারেননি। যেখানে শ্রোতাসংখ্যার নিরিখে একাধিক আন্তর্জাতিক তারকাকেও দৌড়ে পিছনে ফেলে দিয়েছেন পাঞ্জাবী পপস্টার। যে তালিকায় টেলর সুইফ্ট, এড শিরান তো বটেই এমনকী আন্তর্জাতিক সমীক্ষা বলছে, দিলজিৎ টেক্কা দিয়েছেন মাইকেল জ্যাকসনকেও! উল্লেখ্য, দিলজিৎ দোসাঞ্ঝই প্রথম কোনও ভারতীয় শিল্পী, যিনি লন্ডনের এই আইকনিক স্টেডিয়ামে একক কনসার্ট করে ৯২ হাজার শ্রোতা-দর্শকের ভিড় জমানোর রেকর্ড গড়তে পেরেছেন। যদিও অ্যাডেলের রেকর্ডকে টেক্কা দিতে পারেননি। এড শিরান, টেলর সুইফ্টের তুলনায় কতটা এগিয়ে ভারতীয় সুপারস্টার দিলজিৎ দোসাঞ্ঝ?

লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ইতিহাস গড়লেন দিলজিৎ দোসাঞ্ঝ

সমীক্ষা অনুযায়ী, ২০২৪ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে টেলর সুইফ্টের 'দ্য এরাস ট্যুর'-এর ছিল অন্যতম মেগা মিউজিক ইভেন্ট। তাঁর তিনটে শোয়ের প্রতিটিতেই প্রায় ৮৯ হাজার শ্রোতা উপস্থিত ছিলেন। অন্যদিকে ২০১৮ সালের 'ডিভাইড ট্যুর' এবং ২০২২ সালের 'ম্যাথমেটিক্স ট্যুর'-সহ একাধিকবার এই স্টেডিয়ামে পারফর্ম করেছেন এড শিরান। তবে দু'বারই দর্শক-শ্রোতার সংখ্যা ৮০ থেকে ৮৪ হাজারের মধ্যে ঘোরাফেরা করেছে। অতীত রেকর্ড বলছে, লন্ডনের এই আইকনিক স্টেডিয়ামেই সাতটি শো করে মোট ৫ লক্ষ ৪ হাজার মানুষের ভিড় জমাতে পেরেছিলেন মাইকেল জ্যাকসন। প্রতিটি শোয়েই দর্শকসংখ্যা ছিল ৭০ হাজারেরও বেশি। এহেন গ্রাফ অনুযায়ী, দিলজিৎ একাই মাত্র একটা কনসার্টে ৯২ হাজার শ্রোতাকে সূরের মুর্ছনায় বেঁধেছেন। এই কনসার্টে ভক্তদের জন্য বিনামূল্যে পাগড়ি বাঁধার আয়োজনও করেন তিনি। অতঃপর আন্তর্জাতিক ময়দানে পাঞ্জাবী পপস্টারের জনপ্রিয়তা যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement