shono
Advertisement
Awarapan 2

'আওয়ারাপন ২'তে চুমু না খেয়েই ম্যাজিক! কেরিয়ারে প্রথম 'একা' ১০০ কোটি ছুঁয়ে 'ফিনিক্স' ইমরান হাশমি

Awarapan 2 Box Office Collection: ২৩ বছরের ফিল্মি কেরিয়ারে প্রথমবার একার ক্যারিশ্মায় একশো কোটির গণ্ডি ছুঁয়ে 'ফিনিক্স'-এর মতো ফিরলেন। আর ইমরানের এহেন দাপুটে প্রত্যাবর্তনেই সিনেপ্রেমীদের ফোড়ন, 'চুমু না খেয়েই তো ম্যাজিক দেখালেন'!
Published By: Sandipta BhanjaPosted: 01:03 PM Aug 20, 2026Updated: 04:17 PM Aug 20, 2026

একসময়ে ইমরান হাশমির (Emraan Hashmi) চুম্বন-চর্যা নিয়ে আসমুদ্রহিমাচলে কম চর্চা হয়নি। পর্দায় নায়িকাদের ঠোঁটঠাসা ভিজে চুমু খাওয়ায় ভাঙতে বসেছিল বিয়ে! সেই 'সিরিয়াল কিসার' কিনা এবার চুমু না খেয়েই বাজিমাত করলেন। সিনেবাজারের 'পাখির চোখ' এই মুহূর্তে 'আওয়ারাপন ২'-এর বক্স অফিস (Awarapan 2 Box Office) গ্রাফের দিকে। পয়লা সপ্তাহেই মারকাটারি ব্যবসা দিয়ে 'ঢায় কিলো কা হাতে'র সানি দেওলকে ব্যবসার দৌড়ে অনেক পিছনে ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, 'আওয়ারাপন ২'-এর সুবাদেই ২৩ বছরের ফিল্মি কেরিয়ারে প্রথমবার একার ক্যারিশ্মায় একশো কোটির গণ্ডি ছুঁয়ে 'ফিনিক্স'-এর মতো ফিরলেন। আর ইমরানের এহেন দাপুটে প্রত্যাবর্তনেই সিনেপ্রেমীদের ফোড়ন, 'চুমু না খেয়েই তো ম্যাজিক দেখালেন'!

Advertisement

'আওয়ারাপন ২'-এর হাত ধরে ইমরান হাশমি এমন খেল দেখালেন, যে সিনেমার আয়ের গুঁতোয় পিছু হঠেছে সানি দেওলের 'বায়োটারা ১৯৪৭'।  ইমরানের ছবি যেখানে মুক্তির পাঁচ দিনেই একশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে, সেখানে সানির দেশাত্মবোধক ছবি একশো কোটির দুয়ার থেকে অনেকটাই দূরে।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল 'আওয়ারাপন'। মাঝে উনিশ বছর পেরলেও দর্শকমনে এই গ্যাংস্টার গাথা নিয়ে উন্মাদনায় যে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, সেটা সিক্যুয়েলের ব্যবসার গ্রাফই বলে দেয়। কথায় বলে, 'আহত বাঘ বেশি বিপজ্জনক'। এই প্রবাদবাক্য যেন ইমরান হাশমির ক্ষেত্রে অক্ষরে অক্ষরে প্রযোজ্য! কারণ বিগত কয়েক বছরে বলিউডের পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। সিনেমা-সিরিজে ডাকসাইটে রোলের ক্ষেত্রেও ব্রাত্য ছিলেন। একসময়ে প্রশ্ন উঠেছিল, দর্শকমহল কি ইমরানকে ভুলতে বসেছে? কিন্তু 'আওয়ারাপন ২'-এর হাত ধরে ইমরান হাশমি এমন খেল দেখালেন, যে সিনেমার আয়ের গুঁতোয় পিছু হঠেছে সানি দেওলের 'বায়োটারা ১৯৪৭'।  ইমরানের ছবি যেখানে মুক্তির পাঁচ দিনেই একশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে, সেখানে সানির দেশাত্মবোধক ছবি একশো কোটির দুয়ার থেকে অনেকটাই দূরে। ওপেনিং ইনিংসেই ছক্কা হাঁকিয়েছে 'আওয়ারাপন ২'। কীরকম? ব্যবসার গ্রাফ দেখলেই তা স্পষ্ট হবে।

[caption id="attachment_1289583" align="aligncenter" width="1200"]


২৩ বছরের ফিল্মি কেরিয়ারে প্রথমবার একার ক্যারিশ্মায় একশো কোটির গণ্ডি ছুঁয়ে 'ফিনিক্স'-এর মতো ফিরলেন ইমরান হাশমি।[/caption]

সিনেমার বিশ্বব্যাপী আয় ১৫০ কোটি টাকা। যা কিনা ইমরানের ফিল্মি কেরিয়ারে বড় মাইলস্টোন। কারণ এইপ্রথম একার দাপটে বক্স অফিসে এত নম্বর তুলতে পেরেছেন তিনি।

সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী, রিলিজের প্রথম দিনে ২৩.৪০ কোটি টাকা আয় করেছিল ইমরান হাশমির ছবি। এরপর শুক্রবার, শনিবার যথাক্রমে এই সিনেমার ব্যবসা দাঁড়ায়, ২৩.৪০ কোটি ও ৩৪.০৯ কোটিতে। রবিবার ছুটির দিনে ২৬.৮২ কোটি টাকার ব্যবসা করেছে 'আওয়ারাপন' সিক্যুয়েল। এরপর সোমবার ১০.০৬ কোটি, মঙ্গলবার ১০.২৬ কোটি এবং বুধবার ৭ কোটি টাকা আয় করে দেশে মোট ১১১.৬৩ কোটি টাকার ব্যবসা করেছে ইমরান হাশমির গ্যাংস্টার গাথা। অন্যদিকে এই সিনেমার বিশ্বব্যাপী আয় ১৫০ কোটি টাকা। যা কিনা ইমরানের ফিল্মি কেরিয়ারে বড় মাইলস্টোন। কারণ এইপ্রথম একার দাপটে বক্স অফিসে এত নম্বর তুলতে পেরেছেন তিনি। এর আগে সলমন খানের সঙ্গে 'টাইগার থ্রি'তে অভিনয় করে ৪৭০ কোটির ব্যবসা হাঁকিয়েছিলেন, তবে সেটা ভাইজানের স্টারডমের জন্যেই সম্ভব হয়েছিল। কিন্তু এবার চুমু না খেয়ে 'সোলো ভেঞ্চারে'ই দেড়শো কোটির গণ্ডিতে ঢুকে কেরিয়ারের মোড় ঘোরালেন ইমরান হাশমি। অভিনেতার এহেন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সম্প্রতি কলম ধরেন স্ত্রী পরভিন। তিনি লিখেছিলেন, "এই জায়গায় পৌঁছতে ২৩ বছর লাগল এমির (ইমরান)... ২৩ বছরের ধৈর্য, অধ্যাবসায়, আস্থা, সমর্পণ, আশীর্বাদ এবং প্রার্থনা! কিছু শুক্রবার অসম্ভব আনন্দ দিয়েছে, কিছু শুক্রবার আবার মন ভেঙে খান-খান করে দিয়েছে, বয়ে এনেছে হতাশা। কিন্তু কোনও কিছুই ওকে থামাতে পারেনি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement