shono
Advertisement

ছোটবেলায় ধর্ষণের শিকার হয়েছিলেন, বিস্ফোরক স্বীকারোক্তি বর্ষীয়ান অভিনেত্রীর

চিনতে পারছেন এঁকে? The post ছোটবেলায় ধর্ষণের শিকার হয়েছিলেন, বিস্ফোরক স্বীকারোক্তি বর্ষীয়ান অভিনেত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:19 PM Mar 23, 2018Updated: 06:11 PM Jul 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডের #MeToo হাওয়া অনেকদিন আগেই বলিউডে লেগেছে। নিজেদের হেনস্তার অভিজ্ঞতা প্রকাশ্যে বলেছেন রাধিকা আপ্টে, রিচা চড্ডা, প্রিয়াঙ্কা চোপড়ারা। এমনকী, বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধেও আত্মীয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার নিজের ধর্ষণের অভিজ্ঞতা শেয়ার করলেন আরও এক বর্ষীয়ান অভিনেত্রী। ডেইসি ইরানি।

Advertisement

[কেমন হল নতুন ‘এক দো তিন’? মাধুরীর কাছে জানতে চেয়ে বিড়ম্বনায় জ্যাকলিন]

পাঁচের দশকের অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন ডেইসি। পরে কৌতুক অভিনয়ের জন্য তাঁর সুনাম হয়। টেলিভিশনেও অভিনয় করেছেন। পরবর্তীকালে পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘শিরিন ফারহাদ কি তো নিকল পড়ি’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে। ফারহান আখতারের মা হানি ইরানি ডেইসির বোন। সেই সূত্রে ফারহানের মাসি হন ডেইসি। ফারহা খানেরও আত্মীয় হন তিনি। সম্প্রতি ডেইসি জানান, ছোটবেলায় যখন জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন তখনই তাঁকে ধর্ষণের শিকার হতে হয়েছিল।

[আদালতের নির্দেশে ভাড়াবাড়ি থেকে উচ্ছেদ, ঘরছাড়া মনোজ মিত্রের ‘সুন্দরম’]

১৯৫৭ সালে ‘হাম পঞ্ছি এক ডাল কে’ ছবির শুটিংয়ের সময় এই ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে। তখন তাঁর বয়স ছিল মাত্র ছয়। শুটিংয়ের জন্য তৎকালীন মাদ্রাজে যেতে হয়েছিল ডেইসিকে। তাঁর অভিভাবক হিসেবে গিয়েছিল নজর নামে এক ব্যক্তি। একদিন রাতে হোটেলের ঘরে তাঁকে ধর্ষণ করা হয়। বেল্ট দিয়েও মারা হয়। হুমকি দেওয়া হয়, কাউকে কিছু বললে খুন করে দেওয়া হবে। ছোট্ট ডেইসি এতটাই ভয় পেয়ে গিয়েছিল কাউকে কিছু বলতে পারেনি সেদিন। সেই নজর আজ আর বেঁচে নেই। কিন্তু সে ঘটনা এখনও যন্ত্রণা দেয় ডেইসিকে। তাই এতদিন বাদে মুখ খুলেছেন তিনি। তবে নিজের এই স্বীকারোক্তিকে #MeToo বলতে নারাজ ডেইসি। তিনি এ কথা এতদিনে বলতে পেরেছেন এখনকার শিশুশিল্পীদের এ বিষয়ে সতর্ক করার তাগিদে।

[জ্যাকলিনের যৌবনকে চ্যালেঞ্জ জানিয়ে বড়পর্দায় ফিরছেন ৪৪-এর ‘বেওয়াফা বিউটি’]

The post ছোটবেলায় ধর্ষণের শিকার হয়েছিলেন, বিস্ফোরক স্বীকারোক্তি বর্ষীয়ান অভিনেত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার