রণবীর সিংয়ের সঙ্গে পরিচালক-প্রযোজক ফারহান আখতারের 'ডন ৩' বিতর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছে 'ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ'। সোম সন্ধ্যায় সংশ্লিষ্ট সংস্থার তরফে 'ধুরন্ধর' অভিনেতাকে বলিউডে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রণবীরের অর্জিত বিশ্বব্যাপী খ্যাতি যখন এক লহমায় ম্লান হয়ে গেল, মাস্কে মুখ ঢেকে জনসমক্ষে এলেন তখন ফারহানের ঝুলিতে নতুন ছবি! ঘটনার চব্বিশ ঘণ্টা পেরনোর আগেই ইন্ডাস্ট্রির কানাঘুষো, আশুতোষ গোয়ারিকরের আপকামিং 'স্পোটর্স ড্রামা'য় অভিনয় করছেন ফারহান।
শোনা যাচ্ছে, স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট অধিনায়ক 'লালা অমরনাথ'-এর জীবনী ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, এই ছবিতে ক্যামিও চরিত্রে থাকছেন ফারহান আখতার। উল্লেখ্য, এই ছবির হাত ধরে প্রায় দু'শকের বেশি সময় পর আশুতোষের সঙ্গে জুটি বাঁধছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিষ্ট আমির খান। এই যুগলববন্দিতে কালজয়ী ছবি 'লগান'-এর নস্ট্যালজিয়া ফিরবে তা বললে অত্যুক্তি হবে না। তবে এবার আশুতোষের ছবির নায়ক নন, প্রযোজকের ভূমিকায় আমির। যৌথভাবে এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফারহানও।
আশুতোষের নির্দেশনায় অভিনয় করবেন ফারহান?
'ডন ৩' বিতর্কে যখন কোণঠাসা রণবীর তখন নতুন প্রোজেক্ট কড়া নাড়ছে ফারহানের দরজায়। প্রসঙ্গত, ২০১৩ সালে 'মিলখা সিং'-এর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন ফারহান। ফের স্পোটর্স ড্রামায় ফারহান?
ক্যামেরার সামনে আমিরি ম্যাজিক দেখা যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে সেই সম্ভবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, লালা অমরনাথের ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে অভিনয় করবেন যিনি দেশভাগের পর পাকিস্তানেই থেকে যান। শুধু খেলার দুনিয়ার আবর্তেই এই ছবি তৈরি হবে না, বরং অস্থির সময়ের এক বন্ধুত্বের গল্পও তুলে ধরা হবে। আশুতোষেক তরফে ফারহানকে এই চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছে বলেই খবর। তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।
স্পোটর্স ড্রামায় ফারহান?
কথায় বলে 'কারও সর্বনাশ তো কারও পৌষমাস।' 'ডন ৩' বিতর্কে যখন কোণঠাসা রণবীর তখন নতুন প্রোজেক্ট কড়া নাড়ছে ফারহানের দরজায়। প্রসঙ্গত, ২০১৩ সালে 'মিলখা সিং'-এর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন ফারহান। ফের স্পোটর্স ড্রামায় ফারহানের উপস্থিতি নিয়ে সিনেদুনিয়ায় উত্তেজনার পারদ চড়ছে তা বলাই বাহুল্য।
