shono
Advertisement

নায়কের প্রেমে পাগল হয়ে আত্মহত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ বরুণ

পাগলামি যখন মাত্রাছাড়া... The post নায়কের প্রেমে পাগল হয়ে আত্মহত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ বরুণ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:52 PM Nov 09, 2017Updated: 03:13 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় ‘জাবরা ফ্যান’-এ খপ্পরে পড়েছিলেন শাহরুখ খান। আর বাস্তব অভিজ্ঞতা হল তাঁর জুনিয়র বরুণ ধাওয়ানের। পরপর হিট দিয়ে খ্যাতির শীর্ষে বরুণ। ইতিমধ্যেই ‘জুড়ুয়া ২’ হয়ে সলমন খানের জুতোয় পা গলিয়ে ফেলেছেন। দর্শকদের পছন্দও হয়েছে তাঁর এই নয়া অবতার। ছবি সুপারহিট। ফল হিসেবে নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন বরুণ। খ্যাতির শীর্ষে পৌঁছতে না পৌঁছতেই তার বিড়ম্বনার মুখে পড়তে হল নায়ককে। প্রেম নিবেদনের প্রত্যুত্তরে নায়কের উত্তর না পেলে আত্মহত্যার হুমকি দিলেন মহিলা ‘ফ্যান’।

Advertisement

[‘পদ্মাবতী’ বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন পরিচালক সঞ্জয়]

অযাচিত প্রেমের জ্বালা বেশ কয়েকদিন ধরেই সহ্য করছিলেন বরুণ। কিছুদিন আগেই তিতিবিরক্ত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে মুম্বইয়ের সান্তাক্রুজ থানার পক্ষ থেকেও। থানার এক সিনিয়র আধিকারিকের কথায় অভিনেতা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই এক মহিলা তাঁকে হোয়াটসঅ্যাপে প্রেম নিবেদন করছেন। ক্রমাগত মেসেজ পাঠিয়ে বিরক্ত করে যাচ্ছেন। বাধ্য হয়ে বরুণ তাঁকে ব্লক করে দেন। ভেবেছিলেন এতেই নিস্তার পাওয়া যাবে। কিন্তু বিপত্তি আরও বেড়ে যায়। কিছুদিন আগেই ওই মহিলা ফোন করে বরুণকে হুমকি দেন, হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর না দিলে আত্মহত্যা করবেন তিনি। এরপরই পুলিশে কাছে যান অভিনেতা।

[জানেন, কেন ভোটার তালিকা থেকে নাম সরল প্রিয়াঙ্কার?[

পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বরুণকে ফোন করার পর থেকেই মোবাইলটি সুইচ অফ করা রয়েছে। মোবাইলের লোকেশন জানার চেষ্টা করছে পুলিশ। তা জানতে পারলেই মহিলার পরিচয় জানা যাবে বলে মনে করা হচ্ছে।

[ক্যানসারের কথা বলতে গিয়ে বচ্চনের সামনে চোখে জল যুবরাজের]

The post নায়কের প্রেমে পাগল হয়ে আত্মহত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ বরুণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার