shono
Advertisement

OMG! আত্মহত্যা করতে চেয়েছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ!

কিন্তু কেন? The post OMG! আত্মহত্যা করতে চেয়েছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Nov 06, 2017Updated: 07:32 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা মানেই কল্পনা-বাস্তবের মিশেলে তৈরি এক মায়াবী আস্তরণ৷ কিন্তু এর নেপথ্যেও লুকিয়ে থাকে আরও অনেক কাহিনি৷ যে কাহিনি অধরাই থেকে যায়৷ আবার কখনও কখনও তা প্রকাশ্যে এসে বিস্মিত করে৷ খবরের শিরোনামেও উঠে আসে৷ এমনই এক স্বীকারোক্তি শোনা গেল অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের মুখে৷ সকলের সামনে নায়িকা জানালেন এমন এক সময় তাঁর জীবনে এসেছিল যখন আত্মহত্যা করার কথা ভেবেছিলেন তিনি৷

Advertisement

[খড়্গহস্ত কর্ণি সেনা, ‘পদ্মাবতী’র মুক্তিতে নিরাপত্তার দাবি হল মালিকদের]

কিন্তু কেন? দক্ষিণের চলচ্চিত্র মহলে তো বেশ নাম রয়েছে তাঁর৷ বলিউডেও বেশ কদর রয়েছে৷ তারপরও এমন চিন্তা কীভাবে এল তাঁর মনে? দিল্লির ২১তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ মেন্টাল হেলথে অংশ নিয়ে নায়িকা জানান, বডি ডিসমরফিক ডিজঅর্ডার ছিল তাঁর৷ এমন এক মানসিক রোগ যাতে শরীরের সৌন্দর্য নিয়ে মনের মধ্যে অবসাদ তৈরি হয়৷ একটা সময় ছিল যখন ইলিয়ানার মনে হত তাঁকে মোটেও সুন্দর দেখতে নয়৷ এ নিয়ে মানসিক অবসাদ এমন পর্যায়ে চলে গিয়েছিল যে নিজের জীবনকেই শেষ করে দিতে চেয়েছিলেন নায়িকা৷ তবে সময় থাকতেই ইলিয়ানা বুঝে যান এটা পুরোটাই মনের ব্যাপার৷ কাকে কেমন দেখতে তা একেবারেই গুরুত্বপূর্ণ নয়৷ আসল কথা হল নিজেকে গ্রহণ করে নিজের মতো বাঁচা৷ হাসি মুখে বাঁচা৷

[যৌন হেনস্তার শিকার হলে চুপ করে থাকবেন না, পরামর্শ বিদ্যার]

‘বাদশাহো’র নায়িকা জানান, গোটা বিষয়টি ম্যাজিকের মতো একদিনে হয়নি৷ ধীরে ধীরে নিজের এই অবসাদ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তিনি৷ শরীরের মতো মনেরও রোগ হতে পারে৷ আর তা বুঝতে পারাটাই একটা বড় বিষয়৷ শরীরের রোগের জন্য যদি আমরা চিকিৎসকের কাছে যেতে পারি তাহলে মনের রোগের জন্য কেন নয়? এই প্রশ্ন তোলেন অভিনেত্রী৷ সকলকে মানসিক রোগ নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি৷ বলিউডে অবশ্য এ স্বীকারোক্তি নতুন নয়৷ এর আগেও নিজের মানসিক অবসাদের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন ‘পদ্মাবতী’ দীপিকাও৷ আজ সাফল্যের শীর্ষে তিনি৷ কিন্তু একটা সময় এই অবসাদের শিকার হতে হয়েছিল তাঁকেও৷ সেই সময়ের কথা উঠলে এখনও বিচলিত দেখায় অভিনেত্রীকে৷ তিনিও মানসিক অবসাদ সচেতন হওয়ার কথা বারবার বলে এসেছেন৷ এবার ইলিয়ানার কণ্ঠেও শোনা গেল একই সুর৷

[পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার শাহরুখ-পত্নী গৌরী]

The post OMG! আত্মহত্যা করতে চেয়েছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার