এবারের বাংলার বিধানসভা নির্বাচনের দিকে চোখ রয়েছে গোটা দেশের। বঙ্গ দখল করতে এবার মরিয়া হয়ে উঠেছে বিজেপি। কিন্তু জমি ছাড়তে নারাজ তৃণমূল। সবমিলিয়ে বলা যায়, ২৬' এর বঙ্গ ভোট যথেষ্ট উত্তেজনাপূর্ণ। ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনে সকাল থেকেই তামিলনাড়ুর ভোটকেন্দ্রে ভোটাধিকার রক্ষায় একে একে এসেছেন দক্ষিণী সিনে দুনিয়ার তাবড় তারকারা। রজনীকান্ত থেকে কমল হাসান, ধনুশ সহ কলিউডের সিংহভাগ তারকাই ভোটদানের পর সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে নিয়েছেন। কেউ আবার এক্স হ্যান্ডেলে নিজের মতামতও তুলে ধরেছেন।
মেয়ে শ্রুতি হাসানকে নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছেছিলেন স্বনামধন্য অভিনেতা ও এমএনএম প্রধান কমল হাসান। ভোটদানের পর আঙুলে দেওয়া ছাপের ছবি শেয়ার করে নাগরিকদের ভোট দিতে উৎসাহিত করেছেন বাবা-মেয়ে।
এক্স হ্যান্ডেলে বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, 'ভোটদান আমাদের কর্তব্য, অধিকার ও গর্বের বিষয়। ওঠো, তামিল! জয়ী হও, তামিল!' অভিনেত্রী ভারালক্ষ্মী সরোতকুমারও সোশাল মিডিয়ায় ভোটদানের পরবর্তী ছবি পোস্ট করে প্রতিটি নাগরিককে উৎসাহিত করে লিখেছেন, 'আমরা ভোট দিয়েছি আশা করি আপনিও দিয়েছেন। যদি না দিয়ে থাকেন তাহলে এখনই যান, ভোট দিন।'
অভিনেতা ও পরিচালক রাধাকৃষ্ণান প্রার্থীবান ভোট দেওয়ার পর গণতন্ত্র নিয়ে ভাবনামূলক বার্তা শেয়ার করেন। তাঁর আশা, এবার যেন শুধু প্রার্থীরা নয়,মানুষ প্রকৃত বিজয়ী হয়। সুপারস্টার রজনীকান্ত চেন্নাইয়ের স্টেলা মারিস স্কুলে ভোট দেন এবং পরে সংবাদমাধ্যমের সামনে হাসি মুখে কালি লাগানো আঙুল দেখান।
রজনীকান্ত থেকে কমল হাসান, ধনুশ সহ কলিউডের সিংহভাগ তারকাই ভোটদানের পর সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে নিয়েছেন। দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা অজিত কুমার থিরুভান্মিয়ুরের একটি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে ভোট দিয়ে নাগরিকত্বের দায়িত্ব পালন করেছেন।
একাধারে পরিচালক ও কোরিওগ্রাফার প্রভুদেবা এক্স হ্যান্ডেলে ভোটদানের পরবর্তী ছবি পোস্ট করে লেখেন, 'ভোট দিলাম।' সঙ্গে করজোড়ের একটি ইমোজি। দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা অজিত কুমার থিরুভান্মিয়ুরের একটি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে ভোট দিয়ে নাগরিকত্বের দায়িত্ব পালন করেছেন। অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমও চেন্নাইয়ের একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। পরিচালক কেন করুনাস সপরিবারে ভোটদানের পর সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তঁদের ভোট সম্পন্ন।
দক্ষিণী সুপারস্টার ধনুশ ভোট দিয়েছেন চেন্নাইয়ের আলওয়ারপেটের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ম্যাট্রিকুলেশন স্কুলে। এরপর বাকি তারকাদের মতোই তিনিও কালি লাগানো আঙুল দেখিয়ে ভোটদানে অংশগ্রহণের প্রমাণ দিয়েছেন। এছাড়াও দক্ষিণী ফিল্মি দুনিয়ার আরও অনেক তারকাই ভোটদানের পরবর্তী মুহূর্ত সমাজমাধ্যমে সকলের সঙ্গে বাগ করে নিয়েছেন।
