shono
Advertisement

Breaking News

সম্পর্কের গেরো! নওয়াজের থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি প্রাক্তন প্রেমিকার

আত্মজীবনী প্রত্যাহার করেও রেহাই মিলল না। The post সম্পর্কের গেরো! নওয়াজের থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি প্রাক্তন প্রেমিকার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:45 PM Nov 09, 2017Updated: 03:52 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ হয়েও হইল না শেষ। নিজের আত্মজীবনীতে প্রাক্তন প্রেমিকার কথা লিখেছিলেন। লিখেছিলেন সেই সময়কার অনুভূতির কথা। তা নিয়ে বেজায় বিক্ষোভের মুখে আত্মজীবনী প্রত্যাহারও করেছিলেন। কিন্তু নওয়াজউদ্দিন সিদ্দিকি সম্পর্কের ফাঁস থেকে মুক্তি পেলেন না। এবার তাঁর বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন তাঁর প্রাক্তন প্রেমিকা সুনীতা রাজওয়ার। চাইলেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ।

Advertisement

[  ‘আমার বুকের দিকে তাকিয়েছিল’, যৌন হেনস্তা নিয়ে বিস্ফোরক বিদ্যা ]

কী লিখেছিলেন নওয়াজ? জানিয়েছিলেন, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যখন তিনি অভিনয়ের পাঠ নিচ্ছিলেন, তখন আলাপ সুনীতার সঙ্গে। সম্পর্ক তৈরিও হয়। কিন্তু টেকে না। নওয়াজের শ্লেষ, সুনীতা বোধহয় একজন সফল, টাকা-পয়সাওয়ালা প্রেমিক চেয়েছিল। তখন প্রায় কাজহীন, চালচুলোহীন অভিনেতাকে নিজের প্রেমিক হিসেবে মানতে পারেননি। পরের কটাক্ষের কাঁটাটি ছিল আরও তীক্ষ্ণ, নওয়াজ লিখেছিলেন, একদা সম্পর্কের কথা স্বীকার করতেন না সুনীতা। কিন্তু পরে যখন নওয়াজ বিখ্যাত হলেন, তখন আবার সুনীতার মুখে এ সম্পর্কের কথা শোনা যেতে থাকে।

মোক্ষম জবাব, শাড়িতেই সমালোচকদের মুখ বন্ধ করলেন ফতিমা ]

এই অপবাদেরই তীব্র প্রতিবাদ করেন সুনীতা। নেটদুনিয়ায় পোস্ট করে জানান, পুরোপুরি মিথ্যা বলছেন নওয়াজ। তাঁর পালটা দাবি ছিল, নওয়াজের তো তাও মাথা গোঁজার ঠাঁই ছিল। তার তো তাও ছিল না। তাহলে ধনী-গরিবের তত্ত্ব আসছে কোথা থেকে। আত্মজীবনীতে নিহারীকা সিংয়ের সঙ্গে পরকীয়ার কথাও গোপন করেননি নওয়াজ। ‘বানানো গপ্পো’ বলে তা অস্বীকার করেন অভিনেত্রী। প্রতিবাদ জানান। সমালোচনার মুখে পড়ে বই প্রত্যাহার করেন নওয়াজ। কিন্তু তাতেও ঝামেলা মিটল না। সম্প্রতি সুনীতা অভিনেতাকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন। দাবি করেছেন, নওয়াজের অভিযোগে তিনি মানসিক আঘাত পেয়েছেন। তাঁর স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়েছে, সমাজে সম্মানহানি হয়েছে। আর এর ক্ষতিপূরণস্বরূপ ২ কোটি টাকা দিতে হবে অভিনেতাকে।

[ ‘পদ্মাবতী’ বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন পরিচালক সঞ্জয় ]

সুনীতার দাবি অবশ্য আর একটি প্রশ্নও তুলেছে। তাহলে কি নওয়াজের অবস্থানই ঠিক ছিল? টাকার লোভেই এককালে নওয়াজকে প্রত্যাখান করেছিলেন সুনীতা? নয়তো এখন বই ফিরিয়ে নেওয়ার পরও কেন টাকার দাবি? এ প্রশ্ন আগেই আঁচ করেছিলেন সুনীতা। তাই জানিয়েছেন, অভিনেতা যদি টাকা দেন তো পুরোটাই কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

The post সম্পর্কের গেরো! নওয়াজের থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি প্রাক্তন প্রেমিকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার