shono
Advertisement
Sudip Mukherjee Pritha Chakraborty

সুদীপের সঙ্গে বিচ্ছেদ জল্পনায় সিলমোহর পড়তে না পড়তেই ডেটিং অ্যাপে পৃথা! কী করছেন?

ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলার কারণ নিজেই জানালেন অভিনেত্রী!
Published By: Arani BhattacharyaPosted: 06:20 PM May 27, 2025Updated: 06:20 PM May 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদের জল্পনা উড়িয়ে তাতে সিলমোহর দিয়েছেন বেশ কিছুদিন আগে সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী। নিজেদের পথ আলাদা হওয়ার কথা তাঁদের দু'জনের মধ্যে প্রথমে সোশাল মিডিয়ায় জানান প্রাক্তন সুদীপঘরনি। তাঁর পোস্টের পরেই অভিনেতা জানিয়েছিলেন তিনি নাকি জানেন না কেন তাঁর স্ত্রী এমন পোস্ট করেছেন। তিনি সেই পোস্টকে 'প্র্যাঙ্ক' বলেও উল্লেখ করেছিলেন। আর তারপরেই বিয়ের মতো বিষয় নিয়ে এহেন আচরণ মেনে নিতে পারেননি নেটিজেনরা। নেটপাড়ায় এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। তবে কাদা ছোড়াছুড়ি না করে আলাদা হয়ে গিয়েছেন সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী। দুই সন্তানকে নিয়ে পৃথা অন্যত্র থাকেন এখন। আর তাদের মুখের দিকে তাকিয়েই সুদীপের সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে বিবাহবিচ্ছেদের পরেও।

Advertisement

এবার পৃথার জীবনে নতুন এক বিপত্তি হঠাৎ করেই নজরে এসেছে। পৃথা নাকি সুদীপের সঙ্গে সম্পর্কে ভাঙনের পর ডেটিং অ্যাপে নিজের অ্যাকাউন্ট খুলেছেন। তবে তা পৃথা করেননি বরং সে নিজেই প্রতারণার শিকার। সোশাল মিডিয়ায় নিজের পেজে পৃথা সে কথা জানিয়ে লিখেছেন, "ফেক প্রোফাইল অ্যালার্ট! কেউ একজন ডেটিং অ্যাপে আমার ছবি ব্যবহার করে আমার নামে প্রোফাইল খুলেছেন আমার সম্মতি ছাড়াই। দয়া করে সতর্ক থাকুন এবং কোনও সন্দেহজনক কিছু দেখলে রিপোর্ট করুন। যাতে আমরা সবাই নিরাপদ থাকি!" ডেটিং অ্যাপে নিজের ছবি দেখে রীতিমতো বিরক্ত পৃথা সতর্ক করলেন সবাইকে।

 

সমালোচনা যেন পৃথার পিছু ছাড়ছে না। কিছুদিন আগে সোশাল মিডিয়ায় নিজের নাম বদলে চর্চায় এসেছিলেন তিনি। বিবাহবিচ্ছেদের জল্পনার পর হঠাৎই নিজের নাম পরিবর্তন করে লেখেন সঞ্চারী চক্রবর্তী। তারপরেও কম জলঘোলা হয়নি। আর এবার যাতে তাঁকে নিয়ে নতুন করে কোনও বিতর্ক দানা না বাঁধে তাই হয়তো আগেভাগেই সবটা পরিষ্কার করে দিলেন প্রাক্তন সুদীপজায়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাদা ছোঁড়াছুঁড়ি না করে আলাদা হয়ে গিয়েছেন সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী।
  • দুই সন্তানকে নিয়ে পৃথা অন্যত্র থাকেন এখন। আর তাদের মুখের দিকে তাকিয়েই সুদীপের সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছেন বিবাহবিচ্ছেদের পরেও।
  • নতুন এক বিপত্তি হঠাৎ করেই নজরে এসেছে। পৃথা নাকি ডিভোর্সের পর ডেটিং অ্যাপে নিজের অ্যাকাউন্ট খুলেছেন। তবে তা পৃথা করেননি বরং সে নিজেই প্রতারণার শিকার।
Advertisement