shono
Advertisement
Ranbir Kapoor-Katrina Kaif

গভীর রাতে ক্যাটরিনার বাড়িতে, সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়েছিলেন 'অ্যানিম্যাল' রণবীর!

মাঝরাতে কেন এমন কাণ্ড ঘটিয়েছিলেন রণবীর?
Published By: Kasturi KunduPosted: 03:30 PM Sep 13, 2026Updated: 05:24 PM Sep 13, 2026

মায়ানগরীর সিনেপাড়ায় একসময়ের অন্যতম 'পাওয়ারফুল কাপল' হিসেবে পরিচিত ছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। প্রায় সাত বছর প্রেমের সম্পর্কে ছিলেন। 'আজব প্রেম কি গজব কাহানি'র সেটেই পরস্পরের কাছাকাছি আসেন। সম্পর্কের গোড়াতে বিষয়টা ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন রণবীর, ক্যাটরিনা দুজনেই। কিন্তু, বিভিন্ন সময় একসঙ্গে ক্যামেরাবন্দি হতেন যুগলে, ফাঁস হয়ে যেত একান্তযাপনের ছবি। আসলে সেলিব্রিটিরা যতই নিজেদের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে চান না কেন, প্রকাশ্যে চলেই আসে! বলিউডের প্রাক্তন প্রেমিকযুগলের ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এক প্রাক্তন সাংবাদিক জানান, ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক গোপন রাখতে তাঁর ক্যামেরা পর্যন্ত ছিনিয়ে নিয়েছিলেন রণবীর।

Advertisement

আজ থেকে অনেক বছর আগের কথা। তখন রণবীর,ক্যাটরিনা জমিয়ে প্রেম করছেন। তবে একদম চুপিসারে। যুগলের ছবি তুলতে গিয়ে রীতিমতো রণবীরের টিমের সদস্যের তাড়া খেয়েছিলেন সংশ্লিষ্ট সাংবাদিক। সেই ঘটনার স্মৃতিচারণা করে তিনি বলেন, "যখন ৎমবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের প্রেমের খবর কেউ জানত না তখন একদিন খবর পাই রণবীর ক্যাটরিনার বাড়িতে এসেছেন। রাত একটা বেজে ত্রিশ মিনিট নাগাদ রণবীর বেরবেন। তাই আমরা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ক্যাটরিনার বাড়ির নিচে গিয়ে লুকিয়ে ছিলাম। রণবীর যখন বেরিয়ে এলেন তখন বুঝতে পেরেছিলেন আমরা সেখানে রয়েছি। ক্যাপ দিয়ে মুখ আড়াল করে গাড়িতে উঠে চলে যান। সেসময় তাঁদের প্রেমচর্চা টক অফ দ্য টাউন।"

প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর ও ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফের ম্যানেজারের বান্দ্রার একটি ফাঁকা বাড়িতে তাঁদের দেখা করার খবর কীভাবে তিনি পেয়েছিলেন, সেই ঘটনাও স্মরণ করেন। তিনি বলেন, "ওঁরা কারও শেষকৃত্যে গিয়েছিলেন। সেই সময় আমি খবর পাই দু'জন ক্যাটরিনার ম্যানেজারের বাড়িতে দেখা করতে যাচ্ছেন। ওঁরা সেখানে পৌঁছানোর আগেই আমরা পৌঁছে গিয়ে লুকিয়ে ছিলাম। ক্যাটরিনা গাড়ি থেকে নামতেই আমরা ক্যামেরা চালু করে দিই। রণবীর গাড়ির কাচ নামিয়ে দেখলেন যে আমরা সেখানে রয়েছি। এরপর এমনভাবে অভিনয় করলেন যেন ক্যাটরিনাকে বাড়িতে নামিয়ে দিতেই এসেছেন।"

ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

এরপরই তো আসল ক্লাইম্যাক্স! রণবীর চলে যাওয়ার পরও তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন। প্রায় দশ মিনিট পর রণবীর ফিরে আসতেই ফের ক্যামেরা চাবু করেন। সেই মুহূর্তে রণবীর তাঁদের দিকে ধেয়ে আসেন। গাড়ির দরজা খুলে আমাদের ক্যামেরার ব্যাগ এবং বুম নিয়ে চলে যান। রণবীর দাবি করেছিলেন, ভবিষ্যতে যেন আর কখনও তাঁদের অনুসরণ না করেন। কিন্তু, অভিনেতার সেই দাবি মানতে অস্বীকার করেন তিনি। শেষ পর্যন্ত রণবীর বুঝতে পারেন ওই সাংবাদিক নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন তখন ক্যামেরার ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম ফিরিয়ে দেন।

রণবীর-ক্যাটরিনার প্রেমের মুহূর্ত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement