shono
Advertisement
Rashmika Mandanna Wedding

ঘর না বাঁধলেও রয়েছে যোগাযোগ! রশ্মিকার বিয়ের আগেই বোমা ফাটালেন প্রাক্তন প্রেমিক

গত ২০১৬ সালে 'কিরিক পার্টি' ছবিতে একসঙ্গে কাজ করেছেন রশ্মিকা ও রক্ষিত। শুটিং সেটেই মন দেওয়া নেওয়া। তার পরের বছর বাগদান পর্বও সারেন দু'জনে।
Published By: Sayani SenPosted: 03:59 PM Feb 23, 2026Updated: 04:13 PM Feb 23, 2026

মন দেওয়া নেওয়া হয়েছিল। ভেবেছিলেন হয়তো একসঙ্গে ঘর বাঁধা সম্ভব। বাগদানও হয়। তবে সে সম্পর্কে থিতু হতে পারেননি দু'জনের কেউ। তাই বাগদানের বছরখানেকের মধ্যেই জীবনের পথ আলাদা হয়ে যায় রশ্মিকা এবং তাঁর প্রাক্তন রক্ষিত শেট্টির। আগামী ২৬ ফেব্রুয়ারি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন রশ্মিকা। তার আগে ভাইরাল প্রাক্তনের পুরনো সাক্ষাৎকার। সেই সময় সম্পর্ক নিয়ে বোমা ফাটিয়েছিলেন রক্ষিত।

Advertisement

রশ্মিকা ও তাঁর প্রাক্তন রক্ষিত

রক্ষিত বলেন, "আমার ও রশ্মিকার মধ্যে আজও যোগাযোগ রয়েছে। বিনোদুনিয়ার জগতে ওঁর (রশ্মিকা) সত্যি খুব বড় স্বপ্ন রয়েছে। স্বপ্নের পিছু ধাওয়া করে এগিয়ে চলেছে। স্বপ্নপূরণ করাই ওঁর একমাত্র লক্ষ্য। আমাদের সত্যি ওঁকে সমর্থন করা উচিত।"

গত ২০১৬ সালে 'কিরিক পার্টি' ছবিতে একসঙ্গে কাজ করেছেন রশ্মিকা ও রক্ষিত। ওই ছবিতেই বিনোদুনিয়ায় অভিষেক হয় রশ্মিকার। শুটিং সেটেই আলাপ দু'জনের। মন দেওয়া নেওয়া। পরের বছরই বাগদান। তার ঠিক পরই সম্পর্ক অন্য মোড় নেয়। বিচ্ছেদ হয় দু'জনের। রক্ষিত শেট্টির সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনওদিন মুখ খোলেননি রশ্মিকা। গত ২০২৩ সালে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রক্ষিত অতীত সম্পর্ক নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, "আমার ও রশ্মিকার মধ্যে আজও যোগাযোগ রয়েছে। বিনোদুনিয়ার জগতে ওঁর (রশ্মিকা) সত্যি খুব বড় স্বপ্ন রয়েছে। স্বপ্নের পিছু ধাওয়া করে এগিয়ে চলেছে। স্বপ্নপূরণ করাই ওঁর একমাত্র লক্ষ্য। আমাদের সত্যি ওঁকে সমর্থন করা উচিত।" আচমকা এই সাক্ষাৎকার ভাইরাল হয়ে গিয়েছে।

রশ্মিকা ও রক্ষিতের বাগদান

প্রাক্তনকে নিয়ে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া দেননি রশ্মিকা। আপাতত বিয়ে (Rashmika Mandanna Wedding) নিয়ে তুমুল ব্যস্ত অভিনেত্রী। সোমবার সকালেই হবু তারকাদম্পতিকে বিমানবন্দরে রং মিলান্তি পোশাকে দেখা যায়। খবর, বিয়ের অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই তাঁরা উদয়পুরে পৌঁছে গিয়েছেন। তার প্রাক্কালে রবিবাসরীয় রাতে সোশাল মিডিয়া বার্তায় অনুরাগীদের প্রিয় জুটি ‘বিরোশ’ জানান, “আমরা নিজেরা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বা পরিকল্পনা করার আগেই তোমরা খুব ভালোবাসে আমাদের একটি নাম দিয়েছিলে- ‘বিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে তোমাদের উৎসর্গ করেই আমরা নতুন পথচলা শুরু করছি। আমাদের বিয়ের এই অনুষ্ঠানের নাম দিচ্ছি- ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময়ে আমাদের এই প্রেমসফরের অংশ ছিলে, থাকবেও। সকলকে ভালোবাসা, আলিঙ্গন।” আগামী ৪ মার্চ হায়দরাবাদে বিজয়-রশ্মিকার তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের অনুষ্ঠান রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement