shono
Advertisement
salman khan

বিনিদ্র রজনী! মধ্যরাতে কার সঙ্গে খেলায় মত্ত সলমন? ছবি পোস্ট করতেই হইচই

মাঝরাতে সলমনের পোস্ট দেখে এক নেটিজেন মজা করে লিখেছেন, 'ভাইয়ের রাতে ঘুম আসে না।'
Published By: Kasturi KunduPosted: 09:27 AM Apr 06, 2026Updated: 09:28 AM Apr 06, 2026

ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে বেজে পঞ্চান্ন মিনিট। মধ্যরাতে আচমকা সোশাল মিডিয়ায় হাজির সলমন। তবে একা নন, সঙ্গে রয়েছে তাঁর 'প্রাণভোমরা'। দুজনের রাত্রিযাপনের সেই বিশেষ মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ভাইজান। সেই প্রিয়জন আর কেউ নয়, সলমনের পোষ্য 'সুখ'। সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় সলমন। ব্যক্তিগত জীবনের নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। রবিবার মধ্যরাতের ঘটনাটাও তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে সলমন ব্যস্ত তাঁর আগামী সিনেমা 'মাতৃভূমি'-র শুটিংয়ে। এই ছবির শুটিং চলাকালীন অভিনেতা প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে ফের নতুন করে সাজানো হচ্ছে চিত্রনাট্য। তাই দিন-রাত এক করে কাজ করছেন সলমন। ব্যস্ত শিডিউলের ফাঁকে ফুরসুৎ মিলতেই পোষ্যর সঙ্গে খেলায় মজে ভাইজান।

Advertisement

চলতি বছরের জানুয়ারিতেই 'সুখ'-এর সঙ্গে পরিচয় করিয়েছিলেন সলমন। নীল ডেনিম জিন্স আর সাদা শার্টে লেন্সবন্দি ভাইজান। ছবি পোস্ট করে লিখেছেন, 'তিনটে বেজে পঞ্চান্ন মিনিট, আমার সুখ'। পোষ্যর সঙ্গে সময় কাটিয়ে যে সলমন খুব খুশি তা মুখের চওড়া হাসিতেই স্পষ্ট। তবে মাঝরাতে সলমনের পোস্ট দেখে এক নেটিজেন মজা করে লিখেছেন, 'ভাইয়ের রাতে ঘুম আসে না।'

নীল ডেনিম জিন্স আর সাদা শার্টে মধ্যরাতে লেন্সবন্দি ভাইজান।

সতীর্থ-অভিনেত্রী টিনা দত্ত কমেন্ট বক্সে লিখেছেন, 'কী মিষ্টি পোষ্য'। ভাইজানের মধ্যরাতের ছবিতে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন নেহা মালিক। প্রসঙ্গত, 'মাতৃভূমি' মুক্তির আগেই আরও এক নতুন ছবির ঘোষণা করে ফেলেছেন সলমন। এই ছবিতে সলমনের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী সুন্দরী নয়নতারা।

২০২৭-এর ইদে ফের অ্যাকশন অবতারে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন সলমন। ভামশি পেডপাল্লির নির্দেশনায় ও দিল রাজুর প্রযোজনায় কাজে করবেন, সেই খবরে সিলমোহর অভিনেতার। ইনস্টাগ্রামে পরিচালকের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন মারকাটারি অ্যাকশন মুভিতেই অভিনয় করবেন সলমন।

ভক্তরা এই খবরে দারুণ খুশি। আর সেই উত্তেজনা আরও একটু উসকে দিয়েছে ছবি মুক্তির দিনক্ষণ। বেশ কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৭-এর ইদে মুক্তি পাবে সলমনের ছবি। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি তবে আপাতত ‘এসভিসি৬৩’ নামটি রাখা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement