shono
Advertisement
Sara Ali Khan

'বিয়ে নিয়ে চটজলদি সিদ্ধান্ত নিলেই....', সঙ্গী খোঁজার কী টিপস শেয়ার করলেন সারা?

অভিনেত্রী সারা আলি খান কবে বিয়ে করবেন তা জানতে উদগ্রীব অনুগামীরা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সারা ব্যক্ত করেছেন, কেন জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে নেই।
Published By: Kasturi KunduPosted: 10:25 AM May 18, 2026Updated: 12:36 PM May 18, 2026

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন নবাব কন্যা সারা আলি খান (Sara Ali Khan)। প্রথম ছবি 'কেদারনাথ'- এ ব্যাপক সাফল্য অর্জনের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি সারাকে। একের পর এক কাজের প্রস্তাব পেয়েছেন সইফ কন্যা। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর নাম জড়িয়েছে বেশ কিছু তারকার সঙ্গে। যদিও প্রকাশ্যে কখনও সম্পর্কে সিলমোহর দেননি। তবে অভিনেত্রী সারা আলি খান কবে বিয়ে করবেন তা জানতে উদগ্রীব অনুগামীরা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সারা ব্যক্ত করেছেন, কেন জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে নেই।

Advertisement

সারার মতে, বিয়ের সিদ্ধান্ত সবসময় ভেবেচিন্তে নেওয়া উচিত। কারণ চটজলদি সিদ্ধান্তের কারণে অনেকসময় দাম্পত্য সুখের হয় না। তাই সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার জন্য জীবনে কিছুটা অপেক্ষা করে যাওয়াই ভালো। সাক্ষাৎকারে সারা বলেন, "আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। তাই তাড়াহুড়ো করার চেয়ে অপেক্ষা করে সঠিক মানুষের সঙ্গে বিয়ে করাই শ্রেয়। আমি নিজের জীবনে খুশি, পরিপূর্ণ। তাই চটজলদি জীবনের বৃত্ত সম্পন্ন করতে বা ফাঁকা স্থান পূরণের জন্য জীবনসঙ্গী চাই না। আমি নিজেই সম্পূর্ণ, তাই আমাকে সম্পূর্ণ করার জন্য আপাতত কাউকে খুঁজছি না।"

জীবনসঙ্গী খোঁজার জন্য কেন তাড়াহুড়ো করতে নেই?

কেরিয়ারের উন্নতিই এখন সারার জীবনের মূল লক্ষ্য। ভবিষ্যতে যদি কখনও সঠিক সঙ্গী খুঁজেল পান তখন পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববেন। সারার সংযোজন, "তাড়াহুড়ো করে করা কোনও কাজ বা সিদ্ধান্ত সঠিক হয় না। তাই আমি এসব বিষয়ে একেবারেই তাড়াহুড়ো করি না।" সঞ্চালক সারার কাছে জানতে চান তিনি তাঁর সঙ্গীর ক্ষেত্রে 'রেড ফ্ল্যাগ' অর্থাৎ বিপরীতে থাকা মানুষটিকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করবেন? অভিনেত্রীর সপাট জবাব, "একেবারেই নয়, তবে আমি নিজের মতো করে কিছু চিন্তাভাবনা করি, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত। আর আমার মনে হয় না, সেটা কাউকে প্রভাবিত করবে। আমি ভীষণ ইতিবাচক একজন মানুষ।"

সারার টিপস

এই মুহূর্তে সারাকে দেখা যাচ্ছে 'পতি পত্নী অউর ওহ দো'-তে। বক্স অফিসে ভরাডুবি হলেও সারার কমেডি টাইমিং প্রশংসিত দর্শকমহলে। সিনেমার প্রচারে তিনি নাকি সহ অভিনেত্রী ওয়ামিকা গাব্বি, রকুল প্রীত সিংকে এড়িয়ে গিয়েছেন। সমাজমাধ্যমে ট্রোলের বিরুদ্ধে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি সারা আলি খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement