shono
Advertisement
Bikash Ranjan Bhattacharya

'এটা কেমন কমরেডশিপ?' দেবরাজের রক্ষাকর্তা হওয়ায় নাম না করে বিকাশকে বিঁধলেন সৌরভ

আদালতে ‘দুর্নীতিগ্রস্ত’ অদিতি-দেবরাজের ‘রক্ষাকর্তা’ বিকাশ! নাম না করে এই ইস্যুতে সামাজিক মাধ্যমে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বিঁধলেন সিপিএম সমর্থক সৌরভ পালোধী।
Published By: Kasturi KunduPosted: 06:22 PM May 23, 2026Updated: 06:49 PM May 23, 2026

আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে আগাম জামিন তো মিললই না উপরন্তু হাই কোর্টে নিজেদের মামলায় সিপিএম নেতা-আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে (Bikash Ranjan Bhattacharya) দাঁড় করিয়ে নতুন বিতর্কে জড়ালেন অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী। তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী দেবরাজ চক্রবর্তীর হয়ে আদালতে মামলা লড়ায় কলকাতা হাই কোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন দুই তৃণমূল নেতা। যাদের বিরুদ্ধে বেআইনিভাবে কোটি কোটি টাকা সম্পত্তি নিজেদের নামে করানোর মতো দুর্নীতির অভিযোগ তাঁদের হয়েই আদালতে সওয়াল করছেন বিকাশ?

Advertisement

'পেশাদার আইনজীবী'র দোহাই দিলেও বিকাশের ভূমিকায় অসন্তুষ্ট বামপন্থীরা। দ্বিধাবিভক্ত আলিমুদ্দিনও। নাম না করে এই ইস্যুতে সামাজিক মাধ্যমে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বিঁধলেন সিপিএম সমর্থক সৌরভ পালোধী। আদালতে ‘দুর্নীতিগ্রস্ত’ অদিতি-দেবরাজের ‘রক্ষাকর্তা’ বিকাশ! চূড়ান্ত হতাশা আর ক্ষোভ উগরে দিয়ে সৌরভ লিখেছেন, 'যে পার্টির চুরি আর দুর্নীতির জন্য আপনার পার্টির হাজার হাজার কর্মী খুন হল তাদের চুরি যে চুরি নয় এটা প্রমাণ করতে আপনি কোর্টে লড়বেন? এটাকে আবার আপনি আপনার 'কাজ' বলে ন্যারেটিভ সেট করবেন। এটা কেমন কমরেডশিপ।'

আদালতে 'দুর্নীতিগ্রস্ত' অদিতি-দেবরাজের 'রক্ষাকর্তা' বিকাশ!

নিজের অবস্থান স্পষ্ট করে সৌরভের বার্তা, 'আমরা রইলাম আমাদের আদর্শ আঁকড়ে। পার্টির খারাপ সময় থেকে পার্টির সমর্থক। জিতেছে বলে আখের গোছানোর জন্য পার্টি সমর্থক হইনি। আমরা রইলাম সিপিএম আঁকড়ে। আপনি প্রার্থী ছিলেন অনেকবার। আপনি আপনার শত্রু শিবিরের হয়ে কোর্টে সওয়াল করবেন? আপনার শুধু 'কাজ' আছে। সুদীপ্ত, মইদুলের কোনো 'কাজ' ছিল না।'

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সিপিএম লড়াই করেছে। রাজারহাটে দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সির বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে। দুর্নীতিতে কোটি কোটি টাকা, সম্পত্তি করার অভিযোগ উঠেছে। এবার ভোটের প্রচারে ওই এলাকায় সিপিএম কর্মী-নেতারাও একইভাবে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রচার করেন। ভোটে তৃণমূল কংগ্রেস হেরেছে। বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। দেবরাজ ও অদিতি মুন্সির বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। সেই আবহেই আগাম জামিনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। যদিও সেই আবেদন খারিজ করে দেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement