shono
Advertisement
Rohullah Mehdi

মাদকপাচার চক্রে গ্রেপ্তার শাহিদের সহ অভিনেতা! মিলল কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ পণ্য

শাহিদের সহ অভিনেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ।
Published By: Kasturi KunduPosted: 08:07 PM Aug 23, 2026Updated: 08:11 PM Aug 23, 2026

'দেবা' ছবিতে শাহিদ কাপুরের সহ অভিনেতা রুহুল্লাহ মেহদীকে নিশ্চয়ই মনে আছে? অভিনয় জগতে বিশেষ জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। তবে মডেল হিসেবে বৃহত্তর পরিসরে পরিচিতি তা বললে অত্যুক্তি হবে না। রবিবার মুম্বইয়ের মীরা রোডের কাশিমীরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে রুহুল্লাহ মেহদীকে। অভিযোগ, মাদক সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছেন এই মডেল-অভিনেতা!

Advertisement

বেশ কয়েকদিন ধরেই পুলিশের আতসকাচের নীচে রয়েছে তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। সেই সূত্রেই এগচ্ছিল তদন্ত। অবশেষে পুলিশের ফাঁদে রুহুল্লাহ মেহদী।কাশিমীরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ২৮ গ্রাম এমডি মাদক উদ্ধার করেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫.৬০ লক্ষ টাকা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এফআইআর নম্বর ৪৩৭/২০২৬ অনুযায়ী, ঘটনায় মূল অভিযুক্ত রুহুল্লাহ মেহদী।

পুলিশ সূত্রে খবর, স্ন্যাপ চ্যাট, হোয়াটসঅ্যাপ-সহ অন্যান্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এমডি মাদক বিক্রির খবর তাদের কাছে এসে পৌঁছায়। সেই প্রেক্ষিতে ভুয়ো ক্রেতা সাজিয়ে অপরাধীদের ধরার ফাঁদ পাতে পুলিশ। কাশিমীরা পুলিশের দাবি, কাসিফ নামে এক ব্যক্তিকে দহিসর এলাকার ঠাকুর মলের কাছে ২৮ গ্রাম এমডি পৌঁছে দেওয়ার জন্য ডাকা হয়। পূর্বপরিকল্পিত প্ল্যান মাফিক, মাদক লেনদেনের সময় বিক্রেতাকে হাতেনাতে পাকড়াও করে।

গ্রেপ্তার অভিনেতা

পুলিশি জেরায় ওই ব্যক্তি মডেল-অভিনেতা রুহুল্লাহ মেহদীর নাম বলে দেন। এরপরই সেই তথ্যের ভিত্তিতে মালাডের একটি স্টুডিয়োর বাইরে থেকে গ্রেপ্তার করা হয় রুহুল্লাহকে। গ্রেপ্তারের পর মেহদীকে আদালতে হাজির করা হয়। আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। মাদকচক্রের বিষয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিশ। সেই সঙ্গে মেহদী কাদের মাদক সরবরাহ করতেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় চলচ্চিত্র জগতের আর কেউ জড়িত কি না, সেটিও তদন্ত সাপেক্ষ। পুলিশ জানিয়েছে ভবিষ্যতে আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে। পুলিশের দাবি, মেহদী জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। কর্মসূত্রে তিনি থাকেন গোয়ারেগাঁওয়ে। শাহিদের সঙ্গে 'দেবা' ছাড়াও আরও বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement