shono
Advertisement

দিনভর নজরে রেখে রাতে ডাক, যৌন হেনস্তা প্রসঙ্গে সরব স্বরা

ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেত্রী... The post দিনভর নজরে রেখে রাতে ডাক, যৌন হেনস্তা প্রসঙ্গে সরব স্বরা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:21 PM Nov 07, 2017Updated: 05:42 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক নায়িকা। ফের এক যৌন হেনস্তার কাহিনি। বলিপাড়ার পর্দাফাঁস। হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের যৌন কুকীর্তি ফাঁস হওয়ার পর থেকেই একে একে সরব হচ্ছেন অভিনেত্রীরা। সে তালিকায় সাম্প্রতিক সংযোজন স্বরা ভাস্কর। জানালেন, কেরিয়ারের গোড়ার দিকে তাঁকেও কীরকম হেনস্তার মুখে পড়তে হয়েছিল।

Advertisement

[ আপনিও দেবসেনার ভক্ত? তাহলে এই ৫ তথ্য আপনাকে চমকে দেবে ]

চরিত্রাভিনয়ের দরুণ ইতিমধ্যেই খ্যাতি পেয়েছেন স্বরা। তবে কেরিয়ারের গোড়ার দিকে তাঁকেও নানা অপ্রীতিকর পরিস্থির মুখে পড়তে হয়েছে। সে অভিজ্ঞতার কথা জানিয়ে স্বরা বলেছেন, এক প্রত্যন্ত অঞ্চলে আউটডোর শুট চলছিল। সেখানেই পরিচালক তাঁকে দিনভর নজরে রাখতেন। রাতে ফোনও করতেন। প্রথম দিকে সে সব মেনেও নিয়েছিলেন স্বরা। কিন্তু হিতে বিপরীত হল। এরপর একেবারে যৌন ইঙ্গিতে নেমে আসেন পরিচালক। অভিনেত্রীকে একদিন ডিনারে নিমন্ত্রণ করেন। আর একদিন ছবির দৃশ্য নিয়ে আলোচনার জন্য রাতে হোটেলের ঘরে ডেকে পাঠান। আর একদিনের পরিস্থিতি তো ভয়াবহ। মদ্যপ অবস্থায় পরিচালক নিজেই অভিনেত্রীর ঘরে চলে এসেছিলেন। তাঁকে জড়িয়ে ধরতে চাইছিলেন। তখন ইন্ডাস্ট্রিতে তিনি একেবারেই অপরিচিত মুখ। কৌশলে এ পরিস্থিতি এড়িয়েছিলেন স্বরা। এরকম ঘটনার পর থেকে শুট শেষ হলেই ঘরে ঢুকে তিনি আলো নিভিয়ে দিতেন। অন্ধকারে বসেই মেক আপ তুলতেন। পরিচালক ভাবতেন, স্বরা বোধহয় ঘুমিয়ে পড়েছেন।

সিনে দুনিয়ায় যৌন হেনস্তা নিয়ে একের পর এক অভিনেত্রী মুখ খুলেছেন। স্বরার বয়ানও জানাল, বলিপাড়াতে বহাল তবিয়তে আছে হার্ভে ওয়েনস্টাইনরা। অভিনেত্রী জানাচ্ছেন, বলিপাড়ায় কাজের ধরনটাই এমন যে, নিরাপত্তাহীনতায় ভোগেন মহিলারা। সেখানে কেউ নির্দেশ দেন। আর কেউ তা পালন করে চলেন। পরিবেশটা এরকম যে, মহিলাদের নানা কটূক্তি সহ্য করতে হয়। কাজের ক্ষেত্রে এই হেনস্তার কথা সরসারি জানিয়ে দিলেন স্বরা। বলিউডের পরিস্থিতি তা থেকে জানতে অসুবিধা হয় না। কিন্তু তা যে কী করে বদলাবে তা কেউ জানেন না। সম্প্রতি বিদ্যা বালানও পরামর্শ দিয়েছেন, যৌন হেনস্তা হলে মহিলারা যেন চুপ না করে থাকেন। কিন্তু মুখ খুললেও সমাধানটা যে কী, তা এখনও অধরা।

বাহান্নর মিলিন্দের প্রেমিকা আঠেরোর অঙ্কিতা, নেটদুনিয়া ছাইল রসিকতায় ]

The post দিনভর নজরে রেখে রাতে ডাক, যৌন হেনস্তা প্রসঙ্গে সরব স্বরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার