shono
Advertisement
Ditipriya Roy

দিতিপ্রিয়ার মুকুটে নয়া পালক, শুটিং সামলেও স্নাতকোত্তরে দারুণ ফল, নেটপাড়া বলল, 'কেয়া বাত!'

লাইট, অ্যাকশন, ক্যামেরার সঙ্গে সমান তালে চালিয়ে গিয়েছেন পড়াশোনা। প্রতিটি পরীক্ষায় নিজের দাপট দেখিয়েছেন। পেয়েছেন ভালো নম্বর।
Published By: Sayani SenPosted: 05:10 PM Feb 23, 2026Updated: 05:46 PM Feb 23, 2026

ছোট থেকেই ক্যামেরার সঙ্গে তাঁর সম্পর্ক। একের পর এক চরিত্রে অল্প বয়সে নজর কেড়েছেন। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে রাসমণির চরিত্রে মাত করে দিয়েছিলেন দর্শকদের। আমজনতার ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন। অভিনয় জগতের স্বীকৃতি পড়াশোনায় কোনও প্রভাব ফেলেনি। লাইট, অ্যাকশন, ক্যামেরার সঙ্গে সমান তালে চালিয়ে গিয়েছেন পড়াশোনা। প্রতিটি পরীক্ষায় নিজের দাপট দেখিয়েছেন। পেয়েছেন ভালো নম্বর। আর এবার আরও একবার নিজেকে প্রমাণ করলেন 'রানি রাসমণি'। এবার সমাজবিজ্ঞানে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস পেলেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)।

Advertisement

সোমবার সোশাল মিডিয়ায় নিজেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেন দিতিপ্রিয়া। সঙ্গে রয়েছে একটি ভিডিও। পরণে শাড়ি। গলায় উত্তরীয়। হাতে আই কার্ড। ছবিটি ছিল সনদ গ্রহণের। ছবি শেয়ার করে অভিনেত্রী নিজেই দেন সুখবর। লেখেন, "সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। স্মরণীয় একটি দিন। আনন্দ করার মতো প্রাপ্তি।"

এর আগে প্রতিটি বোর্ডের পরীক্ষায় অসামান্য ফলাফল করেন অভিনেত্রী। উচ্চ মাধ্যমিকেও ৮২ শতাংশ নম্বর পান। লেটার মার্কস পান ইংরাজি, এডুকেশন এবং মিউজিকে। উচ্চ মাধ্যমিকের সময় জনপ্রিয় ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি'র মূল চরিত্রে অভিনয় করতেন দিতিপ্রিয়া। জনপ্রিয় ধারাবাহিকের মূল চরিত্র বলে কথা। তাই মানসিক চাপ ছিল অনেক বেশি। আবার ব্যস্ত শুটিং শিডিউল। সঙ্গে তাল মিলিয়ে দ্বাদশ শ্রেণির পড়াশোনা চালিয়ে যান। দুটোকে একসঙ্গে সামলানো যে বেশ কঠিন ছিল, তা আর নতুন করে বলার নয়। কিন্তু দিতিপ্রিয়া শুটিংয়ের সঙ্গে পড়াশোনাও সমান তালে সামলেছেন। সেটের সকলেই দেখতেন কাজের ফাঁকে দিতিপ্রিয়া কীভাবে বইয়ে মুখ গুঁজে বসে থাকতেন। অবশেষে দারুণ ফলাফলও হয় তাঁর। মেলে পরিশ্রমের ফল। এবারও তার অন্যথা হয়নি। মাস্টার্সের পরীক্ষার আগেও শুটিংয়ের সমান ব্যস্ততা ছিল তাঁর। সেসব সামলে মন দিয়ে পড়াশোনা করেন অভিনেত্রী। অবশেষে মিলল পরিশ্রমের স্বীকৃতি। বেজায় খুশি অভিনেত্রী। স্বাভাবিকভাবেই তাঁর সাফল্যে আনন্দে আত্মহারা পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠরাও। সোশাল মিডিয়ায় সুখবর দেওয়ার পর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেত্রী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement