shono
Advertisement
Salim Khan

ছিলেন ভেন্টিলেশনে, এখন কেমন আছেন সেলিম খান? সুখবর দিল হাসপাতাল

গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। তাঁর অসুস্থতায় মায়ানগরীর বুকে উদ্বেগে দিন কেটেছে তারকাদের।
Published By: Arani BhattacharyaPosted: 07:18 PM Mar 10, 2026Updated: 07:19 PM Mar 10, 2026

গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। তাঁর অসুস্থতায় মায়ানগরীর বুকে উদ্বেগে দিন কেটেছে তারকাদের। বন্ধু জাভেদ আখতার থেকে শাহরুখ, আমির প্রত্যেকেই তাঁর আরোগ্য কামনা করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের পর বেশ আশঙ্কাজনক অবস্থায় প্রবীণ শিল্পীকে ভেন্টিলেশনে রাখা হয়। এখন কেমন আছেন বলিউডের নবতিপর চিত্রনাট্যকার?

Advertisement

সূত্র মারফত জানা যাচ্ছে, এই মুহূর্তে সেলিম খানের স্বাস্থ্যের বেশ কিছুটা উন্নতি হয়েছে। তাঁর অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। তাঁর মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছিল তার চিকিৎসায় সাড়া দিয়েছেন সেলিম খান। চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩-৪ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া হবে সেলিম খানকে। এই খবরে খান পরিবারে এই মুহূর্তে খুশির আমেজ। এর আগে সেলিম খানের স্বাস্থ্য নিয়ে জানিয়েছিলেন জাভেদ আখতার উভিনেত্রী ডেজি শাহ। তাঁরা দু'জনেই জানিয়েছিলেন সেলিম খান ভালো আছেন তিনি সেরে উঠছেন। কিছুদিন আগে শোনা গিয়েছিল সেলিম খান উঠে বস্তে পাছেন। এমনকী পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে কথাও বলছেন।

সেলিম খান ও সলমন, ছবি- ইনস্টাগ্রাম

মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছিল তার চিকিৎসায় সাড়া দিয়েছেন সেলিম খান। চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩-৪ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া হবে সেলিম খানকে।

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হন সেলিম খান। সেলিম খান হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে পাপারাজ্জিরাও উৎকণ্ঠা নিয়ে লীলাবতী হাসপাতাল চত্বরে দিনভর ভিড় জমিয়েছেন। নিয়মমাফিক চিকিৎসকরাও সেলিম খানের স্বাস্থ্যের খবর ভাগ করে নিয়েছিলেন তাঁদের সঙ্গে। আর তাতেই বেজায় চটেন সলমন খান। বাবার শারীরিক পরিস্থিতির খবরাখবর কেন বাইরে ফাঁস হচ্ছে? সেই প্রশ্ন তুলে অন্তোষ প্রকাশ করেছেন খোদ বলিউড সুপারস্টার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement