ফের বলিপাড়ায় খুশির খবর। মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করলেন রণদীপ হুডা এবং লিন লাইশরম। পঁচিশ সালের ২৯ নভেম্বর, বিবাহবার্ষিকীর দিনই সুখবর দিয়েছিলেন অভিনেতা। ২০২৩ সালের নভেম্বর মাসে বলিউডের মণিপুরীকন্যার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণদীপ। এবার বিয়ের দ্বিতীয় জন্মদিনের চারমাস পেরতে না পেরতেই দুই থেকে তিন হওয়ার খবর দিলেন পর্দার 'সাভারকর' রণদীপ হুডা।
লিন-রণদীপ বরাবরই ব্যক্তিগতজীবন লাইমলাইট থেকে দূরে রাখতে ভালোবাসেন। ফিল্মি প্রচার ব্যতীত তারকাদম্পতির ঝলক একসঙ্গে পাওয়া প্রায় ‘অমাবস্যার চাঁদে’র মতোই। প্যারেন্টহুডে পা দেওয়ার আগেও নিভৃতেই কাটিয়েছেন। এবার মা-বাবা হিসেবে দায়িত্ব বাড়ল রণদীপ হুডা এবং লিন লাইশরমের।
১০ মার্চ, মঙ্গলবার লিন-রণদীপের সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এক কন্যাসন্তান। পিতৃত্বের স্বাদ পেয়ে আপ্লুত অভিনেতা সদ্যোজাতের ছবিও ভাগ করে নিয়েছেন সোশাল পাড়ায়। বিটাউনের আর পাঁচজন তারকা যখন সন্তানের জন্মের পর সদ্যোজাতের ছবি পোস্ট করা নিয়ে রাখঢাক করেন, সেখানে রণদীপ হুডা ব্যতিক্রম। এদিন অভিনব পন্থায় বাবা হওয়ার সুখবর ভাগ করে নেন তিনি। কারণ, ১০ মার্চ রণদীপের বাবারও জন্মদিন। আর সেই প্রেক্ষিতেই ঠাকুরদার কোলে সদ্যোজাত নাতনিকে দিয়ে সেই আনন্দঘন মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন অভিনেতা। ক্যাপশনে স্ত্রীর উদ্দেশে আদুরে বার্তাও দিলেন রণদীপ। লিখেছেন, "দাদু-নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা। আজ, আমি বাবা হওয়ায় তোমার প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে গেল বাবা। আর সবথেকে গুরুত্বপূর্ণ- আমাকে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ লিন। আমাদের ছোট্ট রাজকন্যেকে এই পৃথিবীর আলো দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সারাজীবনের ভালোবাসা।"
মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করলেন রণদীপ হুডা এবং লিন লাইশরম। ছবি- ইনস্টাগ্রাম
লিন-রণদীপ বরাবরই ব্যক্তিগতজীবন লাইমলাইট থেকে দূরে রাখতে ভালোবাসেন। ফিল্মি প্রচার ব্যতীত তারকাদম্পতির ঝলক একসঙ্গে পাওয়া প্রায় ‘অমাবস্যার চাঁদে’র মতোই। প্যারেন্টহুডে পা দেওয়ার আগেও নিভৃতেই কাটিয়েছেন। এবার মা-বাবা হিসেবে দায়িত্ব বাড়ল রণদীপ হুডা এবং লিন লাইশরমের। নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ মোটলির সূত্রে আলাপ রণদীপ-লিনের। তার পর বন্ধুত্ব এবং প্রেম। শোনা যায়, কোভিডের সময় থেকেই সহবাসে ছিলেন তারকাজুটি। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা ঘোষণা করেন তাঁরা। পরবর্তীতে ২০২৩ সালে ২৯শে নভেম্বর মণিপুরের ইম্ফলে মেতেই রীতিতে সাতপাকে বাঁধা পড়েন রণদীপ হুডা এবং লিন লাইশরম। বলিউডে রণদীপের মতো জনপ্রিয়তা না থাকলেও লিন কিন্তু কাজ নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন। শাহরুখ-দীপিকার ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মণিপুরীকন্যা। পরে ‘মেরি কম’, ‘রঙ্গুন’, ‘আখনি’র মতো একাধিক ছবিতে কাজ করেছেন।
