shono
Advertisement
Jeetu-Deerghoi Paul

দিতিপ্রিয়া-শিরিনের সঙ্গে সম্পর্ক তলানিতে! শুটিং ফ্লোরে জীতুর আচরণে মুখ খুললেন 'মানসী' দীর্ঘই

ধারাবাহিক চলাকালীন বারংবার বিতর্কে জড়িয়েছেন জীতু। শেষদিন কলাকুশলীদের উদ্দেশে পোস্ট করে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কারও কোনও অভিযোগ থাকলে সেই মুহূর্তেই নথিভুক্ত করতে। কয়েক ঘণ্টা পরই তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দীর্ঘই পাল।
Published By: Kasturi KunduPosted: 10:30 AM May 19, 2026Updated: 10:37 AM May 19, 2026

ক্যামেরার সামনে অভিনেতা-অভিনেত্রীদের সমীকরণ দেখে বোঝা দায় 'কাট' বলার পর তারাই পরস্পরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় খাঁড়া করে। এইরকম বহু ঘটনার সাক্ষী টলিগঞ্জের স্টুডিওপাড়া। বাংলা মেগা 'চিরদিনই তুমি যে আমার' তাদের মধ্যে অন্যতম। ধারাবাহিকের শুরু থেকেই কোনও না কোনও বিতর্কে জড়িয়েছেন জীতু কমল। প্রথম সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জীতুর ঝামেলার জেরে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার রবও উঠেছিল। ধারাবাহিকের নায়িকা বদলের পর শিরিন পালের সঙ্গেও নাকি সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এমতাবস্থায় শেষ দিনের শুটিংয়ের প্রাক্কালে টলিপাড়ার অন্দরের সমীকরণ উসকে সোশাল মিডিয়ায় সহশিল্পী, কলাকুশলীদের উদ্দেশ্যে বিস্ফোরক পোস্ট শেয়ার করেন।

Advertisement

যেখানে জীতুর বার্তা, কারও মনে তাঁকে নিয়ে কোনও ক্ষোভ থাকলে সেটা যেন আজই প্রকাশ্যে বলে দেন, প্রয়োজনে আচই অভিযোগ নথিভুক্ত করা হোক। সিরিয়াল শেষের পর তাঁর দিকে কেউ অভিযোগের আঙুল না তোলেন। এর কয়েক ঘণ্টা পরই সমাজমাধ্যমে পালটা পোস্ট সহ অভিনেত্রী 'মানসী' ওরফে দীর্ঘই পালের। ধারাবাহিক চলাকালীন যে অভিনেতা বারংবার বিতর্কে জড়িয়েছেন তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দীর্ঘই।

প্রকাশ্যে জানিয়েছেন, ব্যক্তিগতস্তরে জীতুর সঙ্গে আজ পর্যন্ত তাঁর কোনও সমস্যা হয়নি। সমাজমাধ্যমের পাতায় বিশদে লেখেন, 'জীতু কমলদার সঙ্গে আমার কোনও সমস্যা নেই। কাজের অভিজ্ঞতা খুব ভালো। ফ্লোর থেকে মেকআপ রুম, এমন একজন মানুষ পেয়েছি যে ভীষণ ভালো বন্ধু। এটুকু বুঝি আমার কিছু খারাপ লাগলে যেমন মুখের উপর বলে দিই উনিও আমাদের মুখের উপরই জাবাব দেন।'

সেদিনের পোস্টে কী লিখেছিলেন জীতু যার জন্য তড়িঘড়ি নিজের অবস্থান স্পষ্ট করলেন দীর্ঘই? অভিনেতা লিখেছিলেন, 'আমি চিরদিনই তুমি যে আমার প্রজেক্টের সঙ্গে যুক্ত সকল শিল্পীদের উদ্দেশে বলছি যদি কোনও দুর্ব্যবহার বা হেনস্তা নিয়ে অভিযোগ থাকে তবে দয়া করে তা এখনই জানান। এখনই অভিযোগ নথিভুক্ত করুন। প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার অনেক পরে কোনও গোপন উদ্দেশে বা অন্য কোনও প্রেক্ষিতে আমার বিরুদ্ধে অভিযোগ আনবেন না। একজন শিল্পী হিসেবে এটা আমার খারাপ লাগে।' কথিত আছে, ‘ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়’, তাই হয়তো শুটিংয়ের শেষলগ্নে আগেভাগেই আত্মপক্ষ সমর্পণ করে নিয়েছিলেন পর্দার আর্য সিংহ রায়!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement