shono
Advertisement

জানেন, কেন অনিচ্ছা সত্ত্বেও ইনিংস ডিক্লেয়ার করলেন বিরাট?

যদিও ব্যাট করতে নেমে বিপাকে শ্রীলঙ্কা। The post জানেন, কেন অনিচ্ছা সত্ত্বেও ইনিংস ডিক্লেয়ার করলেন বিরাট? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:10 PM Dec 03, 2017Updated: 01:33 PM Sep 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির দূষণ! তার জেরে অসুস্থ হয়ে পড়লেন একাধিক শ্রীলঙ্কান ক্রিকেটার। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ফিরোজ শাহ কোটলায় ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে। আর এর জেরে ফিল্ডিং করার মতোই খেলোয়াড় পেল না সফরকারী দল। শেষ পর্যন্ত সাত উইকেটে ৫৩৬ রানে নিজেদের ইনিংস ডিক্লেয়ার করে দিতে বাধ্য হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

Advertisement

[‘বিশ্বকাপ জিতলে লন্ডনের রাস্তায় জামা খুলে ঘুরবে কোহলি’]

গত বছর থেকেই দূষণের জন্য শিরোনামে ছিল দেশের রাজধানী। এ বছর নানা পদক্ষেপ নেওয়ার পরও তার মাত্রা যে কমেনি, প্রমাণ করে দিল এদিনের ফিরোজ শাহ কোটলা। রবিবার খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই একে একে শ্রীলঙ্কান খেলোয়াড়রা অসুস্থ হতে থাকেন। প্রথমে গামাগে, পরে লাকমল। একসময় দেখা যায়, ফিল্ডিং করার জন্য প্রয়োজনীয় খেলোয়াড়ও নেই শ্রীলঙ্কার দলে। মাঠে উপস্থিত খেলোয়াড়রাও তখন মুখে মাস্ক পরে। ওই পরিস্থিতিতে দেখা যায়, শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচ এবং ফিজিও পর্যন্ত জার্সি পরে তৈরি হয়ে যান। শেষপর্যন্ত অবশ্য ড্রেসিংরুম থেকে ভারত অধিনায়ক জানিয়ে দেন, তারা ইনিংস ডিক্লেয়ার দিতে চান। ক্রিজে তখন রবীন্দ্র জাদেজা (৫) এবং ঋদ্ধিমান সাহা(৯) আর তারপরই যেন হাঁফ ছেড়ে বাঁচে শ্রীলঙ্কা দল। যদিও বিরাটের মুখ দেখে মনে হচ্ছিল তিনি মোটেও সন্তুষ্ট নন। ধারাভাষ্যকাররাও বারেবারে সে কথা বলেন। ব্যাট করতে নেমে প্রথম বলেই করুণারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা।

এদিকে, এদিনই নিজের টেস্ট কেরিয়ারের ষষ্ঠ দ্বিশতরানটি হাসিল করেন ভারত অধিনায়ক। নাগপুরের পর আবার কোটলায়। সেই সঙ্গে লারারও আগে বসিয়ে ফেললনে নিজের নাম। অধিনায়ক হিসেবে তিনিই এখন সর্বোচ্চ দ্বিশতরানের মালিক। রেকর্ডের নিরিখে একাসনে বসলেন বীরেন্দ্র সেওয়াগ আর শচীন তেণ্ডুলকরেরও। এই ফর্মে থাকলে তাঁদের টপকাতেও খুব বেশি সময় লাগবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশ্বে চতুর্থ ব্যাটসমান হিসেবে পরপর টেস্টে দ্বি-শতরান করার নজির গড়লেন তিনি। ভারতীয়দের মধ্যে বিনোদ কাম্বলির পর এই নজির গড়লেন বিরাট। টেস্টে দ্রুত ২০টি শতরান করার ক্ষেত্রে অবশ্য শচীনকেও ছাপিয়ে গিয়েছেন কোহলি। লিটল মাস্টার তা করেছিলেন ১০৭ ইনিংসে। কোহলি করলেন ১০৫ ইনিংসে। সামনে সুনীল গাভাসকর। যিনি ৯৩টি ইনিংসেই কাজ হাসিল করেছিলেন।

[অধিনায়ক হিসেবে টেস্টে ৬টি দ্বিশতরান, লারাকে টপকে বিশ্বরেকর্ড কোহলির]

The post জানেন, কেন অনিচ্ছা সত্ত্বেও ইনিংস ডিক্লেয়ার করলেন বিরাট? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার