shono
Advertisement
Kuldeep Yadav

অখিলেশের পায়ে হাত দিয়ে প্রণাম, যোগীকে শুধু নমস্কার! রিসেপশনে কুলদীপের স্ত্রীর কীর্তি ভাইরাল!

কুলদীপ যাদব ও বংশিকা চাড্ডার বউভাতের অনুষ্ঠানে চাঁদের হাট। ৯০০-র বেশি ভিভিআইপি অতিথি। গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান থেকে ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, কে না হাজির ছিলেন লখনউয়ের একটি পাঁচতারা হোটেলে।
Published By: Arpan DasPosted: 01:58 PM Mar 18, 2026Updated: 02:45 PM Mar 18, 2026

কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও বংশিকা চাড্ডার বউভাতের অনুষ্ঠানে চাঁদের হাট। ৯০০-র বেশি ভিভিআইপি অতিথি। গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান থেকে ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, কে না হাজির লখনউয়ের পাঁচতারা হোটেলে। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। দুই রাজনীতিবিদকেই সমাদরে আপ্যায়ন করা হয়। তবে তার মধ্যেও বংশিকার কীর্তি কারও চোখ এড়ায়নি। অখিলেশকে প্রণাম করলেও আদিত্যনাথকে প্রণাম করেননি তিনি।

Advertisement

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার কুলদীপ যাদব। শনিবার দীর্ঘদিনের বান্ধবী বংশিকা চাড্ডার সঙ্গে উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় শৈলশহর মুসৌরিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে কুলদীপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা, ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুও। মঙ্গলবার ছিল রিসেপশন। সেখানে সতীর্থ, প্রাক্তন ক্রিকেটার, ভারতের কোচ, কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। যার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আসতে সকলে সাদরে আপ্যায়ন করেন। কুলদীপ গিয়ে তাঁকে প্রণাম করেন। এরপর বংশিকাও তাঁর পায়ে হাত দেন। পরে নবদম্পতির সঙ্গে ছবি তোলেন অখিলেশ। অন্যদিকে বউভাতের অনুষ্ঠানে এসেছিলেন যোগী আদিত্যনাথ। কুলদীপ তাঁকে প্রণাম করলেও বংশিকা শুধু করজোড়ে প্রণাম করেন। পরিবারের অন্য সদস্যরাও পায়ে হাত দেন। নবদম্পতির হাতে পুষ্পস্তবক তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তবে কুলদীপের স্ত্রীর এই আচরণ অনেকে অনিচ্ছাকৃত বলে মনে করছেন।

কুলদীপের রিসেপশনে ক্রিকেটারদেরও কমতি ছিল না। সস্ত্রীক হাজির হন রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের স্ত্রী রিভাবা তাঁদের সঙ্গে খুনসুটি করেন। ঋষভ পন্থও পুষ্পস্তবক নিয়ে আসেন। ছিলেন যশস্বী জয়সওয়ালও। সদ্যবিবাহিত শিখর ধাওয়ান স্ত্রী সোফি সাইনকে নিয়ে এসেছিলেন। অন্যদিকে ভারতের কোচ গৌতম গম্ভীরও কুলদীপের পরিবারের লোকেদের সঙ্গে অনেকক্ষণ গল্প করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement